চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেন্নাইয়ের উইকেটে একাদশে তিন পেসার, নাকি তিন স্পিনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:30 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
চেন্নাই ক্রিকেট দল অনুশীলনে ব্যস্ত, খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে এখন বাংলাদেশ। করছে কঠোর অনুশীলন। চেন্নাইয়ের মাঠে টাইগারদের কদিন আগে থেকেই অনুশীলন করছে ভারত। লাল ও কালো মাটির উইকেট থাকলেও টিম ইন্ডিয়া শুরু থেকে ঘাম ঝরাচ্ছে লাল মাটির উইকেটে। কিছুটা আভাস মিলছে লাল মাটির উইকেটেই হতে চলেছে প্রথম টেস্ট। যে কারণে আলোচনায় একাদশ, তিন পেসার থাকবে নাকি তিন স্পিনার।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামের ৯টি উইকেটের মধ্যে ৩টি লাল মাটির। মুম্বাই থেকে আনা লাল মাটির উইকেটে পেস-স্পিন, সবধরনের বোলিংয়েই সাধারণত সমান বাউন্স মেলে।

ভারতীয় গণমাধ্যমে খবর, বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট চেন্নাইয়ের লাল মাটির যেকোনো একটি উইকেটে হবে। সেখানে বাড়তি বাউন্স থাকবে বলে ধারণা করা হচ্ছে। চেন্নাইয়ের তীব্র গরমে ম্যাচের সময় যত গড়াবে, স্পিনারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে ম্যাচজুড়ে পেসারদের উল্লেখযোগ্য ভূমিকা থাকবেই। বিশেষ করে, এই উইকেট ও কন্ডিশন হবে রিভার্স সুইং সহায়ক।

ভারতের সাবেক ক্রিকেটার-ধারাভাষ্যকার দিনেশ কার্তিক কিছুদিন আগে বলেছিলেন, চেন্নাইয়ের উইকেট কিছুটা পেস-সহায়ক হতে পারে। যে কারণে ভারতের একাদশে তিন পেসার রাখার সম্ভাবনা বেশি, মনে করছেন তিনি।

তবে বাংলাদেশের বিপক্ষে ভারতের সিরিজের পরের টেস্ট কানপুরের গ্রিন পার্কে, সেই উইকেটটি কালো মাটির হওয়াতে সেখানে স্পিন বোলিং ভালো হবে। প্রথম টেস্টে তাই তিন পেসার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে। কারণ পরের টেস্টে হয়ত দলগুলো তিন স্পিনার নিয়ে খেলার কথা ভাববে।

১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের প্রথমটি গড়াবে। ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে। অক্টোবরের প্রথমদিকে টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুদল। তিনটি ভিন্ন ভেন্যুতে গড়াবে ম্যাচগুলো।

Tags: চেন্নাইটেস্ট চ্যাম্পিয়নশিপবাংলাদেশভারতলিড স্পোর্টস
Previous Post

মহাসমাবেশে আসছে বিএনপির নেতাকর্মীরা, পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা

Next Post

খাগড়াছড়িতে নানা আয়োজনে মধু পূর্ণিমা

Next Post
খাগড়াছড়িতে মধু পূর্ণিমা উৎসবে ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়িতে নানা আয়োজনে মধু পূর্ণিমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ ও চিকিৎসকদের দাবি মানার আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ কর্মকর্তা বদলিসহ চিকিৎসকদের অধিকাংশ দাবি মানলেন মমতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT