চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ভেন্যুর অভিষেক, কেমন থাকবে বাংলাদেশ-ভারত ম্যাচের দিনের আবহাওয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 05, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা বিশ্রাম নিচ্ছেন, মাঠের বাইরে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে চলেছে গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের। রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে নামছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। কানপুরটেস্টের আড়াইদিন বৃষ্টিতে ভেস্তে গেলেও কাল মধ্যপ্রদেশে নেই বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার জানাচ্ছে, রোববার সারাদিনই রৌদ্রোজ্জ্বল থাকবে গোয়ালিয়রের আকাশ। ম্যাচ শুরুর সময় আকাশ থাকবে পরিস্কার। কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় তাপমাত্রা থাকে ৩০ ড্রিগ্রি সেলসিয়াস। ক্রমেই তাপমাত্রা কমতে থাকবে সেখানে। চার থেকে ছয় কিলোমিটার বেগে বইবে বাতাস।

আবহাওয়া ঠিকঠাক থাকলেও গোয়লিয়রের ভেন্যুতে বাংলাদেশ ঘিরে হুমকি রয়েছে। ম্যাচেরদিন ‘ভারত বনধ’ ডাক দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এমনকি ম্যাচ বাতিল করার দাবিও জানিয়েছে তারা।

গোয়ালিয়রের ম্যাচ ঘিরে আগেই তৈরি হওয়া উত্তেজিত পরিবেশের কারণে নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। ম্যাচটি নির্বিঘ্ন করতে ২৫০০ অধিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।

স্থানীয় পুলিশের এক কর্মকতা জানিয়েছেন, ‘ম্যাচের দিন দুপুর ২টা থেকে রাস্তায় পুলিশ মোতায়েন থাকবে। ম্যাচ শেষ হওয়ার পর দর্শকরা বাড়িতে পৌঁছানো পর্যন্ত পুলিশ মাঠে থাকবে। সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা দেয়ার পর নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে।’

গোয়ালিয়রের এই মাঠে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ হতে যাওয়ায় উইকেট নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। গত ১২ মাসে ঘরোয়া ক্রিকেটে প্রথমে ব্যাট করা দলগুলো গড়ে ১৯০ রানের বেশি করেছে। আট ম্যাচের চারটিতে প্রথম ব্যাট করা দল ২০০ রানের বেশি তুলেছে। তাই ধারণা করা হচ্ছে, বড় সংগ্রহের ম্যাচ হতে চলেছে আগামীকাল।

Tags: গোয়ালিয়রবাংলাদেশ-ভারত টি-টুয়েন্টিলিড স্পোর্টস
Previous Post

পাবনায় কলাইক্ষেতে যে কারণে হেলিকপ্টার!

Next Post

রাজধানীতে একদিনে ৭৪৯টি ট্রাফিক মামলা ও ৩১ লাখ টাকা জরিমানা

Next Post
ঢাকায় ট্রাফিক মামলা ও জরিমানা সংগ্রহের জন্য পুলিশ সদস্যের কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে একদিনে ৭৪৯টি ট্রাফিক মামলা ও ৩১ লাখ টাকা জরিমানা

শিক্ষা উপদেষ্টা বক্তৃতা দিচ্ছেন, আলোচনায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের শিক্ষা ব্যবস্থা অপরিকল্পিত: শিক্ষা উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT