চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোকস্বল্পতায় শেষ তৃতীয় দিনের লড়াই, জিততে চাই আরও ৩৫৭

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ব্যাটসম্যান উইকেটের সামনে খেলছেন, অন্যদিকে বোলার বল করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবহাওয়া পূর্বাভাসে চেন্নাইয়ে বৃষ্টির শঙ্কার কথা জানা গেছিল আগেই। বৃষ্টি না নামলেও তৃতীয় দিনের শেষ বিকেলে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দেখা গেছে আলোকস্বল্পতা। তাতে বাংলাদেশ-ভারতের তৃতীয় দিনের খেলা শেষ ঘোষণা করা হয়।

৩৭.২ ওভার খেলার পর হঠাৎ খেলা থেমে যায়। রোহিত-শান্তদের সাথে কথা বলতে দেখা যায় আম্পায়ারদের। পরে খেলোয়াড়দের মাঠ ছেড়ে যান। গ্রাউন্ডসম্যানরা এসে পিচ কাভার দিয়ে ডেকে দেন। কিছুক্ষণ অপেক্ষার পর দিনের খেলার ইতি টানেন ম্যাচ অফিশিয়ালরা। দিনের খেলায় আরও ৯.৪ ওভার বাকী ছিল।

তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে নেমে ৪ উইকেটে ১৫৮ রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য এখনও ৩৫৭ রান করতে হবে টাইগারদের। নাজমুল হোসেন শান্ত ৫১ রানে ও সাকিব আল হাসান ৫ রানে চতুর্থ দিন শুরু করবেন।

চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। রবীচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৭৬ রান তোলে স্বাগতিক দল। জবাবে নেমে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।

বাংলাদেশকে ফলো-অন করানোর সুযোগ থাকলেও তা না করিয়ে ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ভারত। ৪ উইকেটে ২৮৭ রান করে বাংলাদেশের সামনে ৫১৫ রানের চ্যালেঞ্জ দাঁড় করায় রোহিত শর্মার দল।

ভারতের দেয়া ৫১৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়েছিল। তবে অল্পসময়ের ব্যবধানে দুই ওপেনারই সাজঘরে ফিরে গেছেন। ৬২ রানে জাকির হাসানকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন জাসপ্রীত বুমরাহ। ৩৩ রান করেন টাইগার ওপেনার। আরেক ওপেনার সাদমান ইসলাম ফিরে যান ৮৬ রানে। অশ্বিনের বলে শুভমান গিলের হাতে ক্যাচ দেন। ৬৮ বলে ৩৫ রান করেন।

দুই ওপেনারের বিদায়ের পর মুমিনুল হককে নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হাল ধরেছিলেন। তবে অশ্বিনের জোড়া আঘাতে ফিরে গেছেন মুমিনুল ও মুশফিকুর রহিম। ১৪৬ রানে ৪ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে বাংলাদেশ।

৩০তম ওভারের শেষ বলে অশ্বিনের ইনসুইং বুঝে উঠতে পারেননি মুমিনুল বোল্ড হয়ে ফিরে যান। ২৪ বলে ২৩ রান করেন টাইগার ব্যাটার। পাঁচে নামা মুশফিকুর রহিমের শুরুটা ভালোই হয়েছিল। ৩৪তম ওভারে অশ্বিনের বল মিডঅফ দিয়ে খেলতে চেয়েছিলেন মুশফিক। তবে সেখানে থাকা ফিল্ডার লোকেশ রাহুলের তালুবন্ধী হয়ে ফিরে যান। একটি করে চার ও ছক্কায় ১১ বলে ১৩ রান করেন মি. ডিফেন্ডেবল খ্যাত এই ব্যাটার।

সাকিবকে সঙ্গী করে ফিফটি পূর্ণ করে নেন শান্ত। টেস্টে শান্ত’র চতুর্থ ফিফটি এটি। ৫৫ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কার মার।

দ্বিতীয় সেশনের শুরুতে দিনের একমাত্র সাফল্যটি পায় বাংলাদেশ। রিশভ পান্টকে দুর্দান্ত ক্যাচে সাজঘরে পাঠান মেহেদী হাসান মিরাজ। সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি বাঁহাতি ব্যাটার।

ব্যক্তিগত ১০৯ রানের মাথায় মিরাজের বলে ডাউন দ্য উইকেটে এসে সোজা ব্যাটে বাউন্ডারি মারতে চেয়েছিলেন পান্ট। কিন্তু দ্রুতগতিতে আসা বলটি সাহসিকতার সঙ্গে তালুবন্দী করে ফেলেন মিরাজ।

পান্ট আউট হওয়ার পর সেঞ্চুরি তুলে নেন শুভমান গিল। এই জুটির দুই সেঞ্চুরিতে ভর করে শেষ পর্যন্ত ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক রোহিত শর্মা। গিল ১১৯ রানে অপরাজিত ছিলেন, তাকে সঙ্গ দেয়া লোকেশ রাহুল করেন ২২ রান।

Tags: অশ্বিনচেন্নাই টেস্টবাংলাদেশ-ভারতমুমিনুলমুশফিকলিড স্পোর্টসশান্ত
Previous Post

তোফাজ্জল হত্যা: ফজলুল হক হলের প্রভোস্টকে অব্যাহতি

Next Post

পুরোনো নিয়ম পরিবর্তনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন: জোনায়েদ সাকি

Next Post
জোনায়েদ সাকি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরোনো নিয়ম পরিবর্তনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন: জোনায়েদ সাকি

মণিপুরে সংঘর্ষে অংশ নেওয়া বিদেশী যোদ্ধারা ও ভারতের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মণিপুরে ঢুকে পড়েছে ৯০০ বিদেশী যোদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT