চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও উন্নত হওয়ার প্রত্যাশা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
10:28 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2022
in সম্পাদকীয়
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মোদী সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সফরে ভারত সফরে যাচ্ছেন। শেখ হাসিনাকে বরণ করে নিতে ইতোমধ্যে প্রস্তুত দিল্লি। বিশ্ব রাজনীতি এবং অর্থনৈতিক সংকটের সময় শেখ হাসিনার এই সফরকে অন্য যেকোন সময়ের সফরের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করছে ভারত।

প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তাচুক্তি নিয়ে ঢাকার প্রত্যাশা থাকলেও কুসিয়ারাসহ ৬টি নদীর পানি বণ্টন চুক্তি, জ্বালানী সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, সীমান্ত সুরক্ষা ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এই সফরে দু’দেশের বিরাজমান সম্পর্ককে আরও উন্নত ও সর্বোচ্চ আদর্শ পর্যায়ে নিয়ে যাবে বলেও তার প্রত্যাশা।

সাবেক কূটনীতিক পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনে কোনো ভূমিকা না থাকলেও শেখ হাসিনার সরকারের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে ভারত। অর্থনীতির কঠিন সময়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে তিনি বলেছেন, এই যাত্রা অপ্রতিরোধ্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্য উল্লেখযোগ্য। ভারত সফরের প্রাক্কালে একটি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, ভারত বাংলাদেশের ‘পরীক্ষিত বন্ধু’। দেশটি প্রয়োজনের সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, প্রথমে ১৯৭১ সালে এবং পরবর্তী সময়েও। আমরা আমাদের ১৯৭১ সালের যুদ্ধের সময় তাদের অবদান সবসময় মনে রাখি এবং এর পাশাপাশি ১৯৭৫ সালে, যখন আমি আমার পরিবারের সকল সদস্যকে হারিয়েছিলাম। তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি আমাদের ভারতে আশ্রয় দিয়েছিলেন। তাছাড়া, আপনি দেখুন, এই দুটি দেশ, আমরা নিকট প্রতিবেশী, ঘনিষ্ঠ প্রতিবেশী এবং আমি সবসময় আমাদের প্রতিবেশী দেশগুলির সাথে বন্ধুত্বকে গুরুত্ব ও অগ্রাধিকার দিই।

তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক তাদের নাগরিকদের উন্নতির জন্য হওয়া উচিত। কোভিড-১৯ এর সময়কালেও ভারতীয় নেতৃত্ব তাদের ইতিবাচক অভিপ্রায় দেখিয়েছিল, তৎকালীন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবস উদযাপনের সময় বাংলাদেশ সফর করেছিলেন।

আমরাও মনে করি, দু’দেশের জনগণের স্বার্থেই বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও অনন্য উচ্চতায় পৌঁছানো উচিৎ। কারণ, দু’দেশের সম্পর্ক শুধু সরকারের সাথে সরকারের নয়। বরং এই দু’দেশের সম্পর্ক জনগণের সাথে জনগণের। সেই বিষয় বিবেচনায় বাংলাদেশের সাথে অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করার জন্য ভারতকে এগিয়ে আসতে হবে। এছাড়া রোহিঙ্গা সংকট, পানিবণ্টন চুক্তি ও সীমান্ত হত্যাসহ নানা ইস্যুতে ভারতকে এগিয়ে আসতে হবে। ভারত এগিয়ে আসবে বলেও আমাদের প্রত্যাশা। কেননা এ ইস্যুগুলোর মীমাংসা হলে বাংলাদেশের পাশাপাশি ভারতও লাভবান হবে। সেজন্য প্রধানমন্ত্রীর এই সফর দু’দেশের জনগণের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ-ভারতের জনগণের প্রত্যাশা পূরণ হোক।

Tags: প্রধানমন্ত্রীর ভারত সফরবাংলাদেশ ভারত সম্পর্কসম্পাদকীয়
Previous Post

কোহলির ফিফটিতে বড় সংগ্রহ ভারতের

Next Post

সন্দ্বীপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানবতার দেয়াল

Next Post
পোশাক ও কাপড়ের ঝুড়ি ও ঝুলন্ত পোশাকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্দ্বীপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানবতার দেয়াল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারের দৃশ্য, দুই নারী আলোচনায় বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা হলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT