চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু ভারত নয়, বাংলাদেশের পতাকাও ছিল না পাকিস্তানের মাঠে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেট মাঠে বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে খবরে আসে পাকিস্তানের মাঠে ছিল না ভারতের পতাকা। এ নিয়ে বিতর্কও কম হয়নি। করাচির সেই মাঠে শুধু ভারত নয়, বাংলাদেশের পতাকাও ছিল না বলে লিখেছে ভারতের গণমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইনে খবর, শুধু ভারত নয় সেখানে ছিল না বাংলাদেশের পতাকাও। করাচি এবং লাহোর স্টেডিয়ামে ভারত, বাংলাদেশ এবং অন্য অংশগ্রহণকারী দেশের পতাকা কেন ছিল না জানতে চাইলে, একটি সূত্র বলেছে, ‘প্রথমত ভারত দল তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে। দ্বিতীয়ত, বাংলাদেশ দল এখনও পাকিস্তানে পৌঁছায়নি এবং বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে দুবাইয়ে ভারতের সঙ্গে। যে কারণে তাদের পতাকা উত্তোলন করা হয়নি। এছাড়া অন্য দেশ, যারা এখানে এসেছে এবং পাকিস্তানে খেলবে, তাদের পতাকা স্টেডিয়ামে রাখা হয়েছে।’

এর আগে সোমবার খবরে আসে, আয়োজকদের স্টেডিয়ামে ভারতের পতাকা ছাড়া অংশ নিতে চলা বাকি দলের পতাকা উড়তে দেখা গেছে। এ নিয়ে তোলপাড় শুরু হয়। ওই দিন স্টেডিয়ামের আশপাশে থাকা সমর্থকদের কেউ কেউ গণমাধ্যমে বলেছেন, ভারত ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছে না বলেই পিসিবি ভারতের পতাকা রাখেনি। এ প্রসঙ্গে পিসিবি দ্রুতই ব্যাখ্যা দেয়।

No Indian flag in Karachi: As only the Indian team faced security issues in Pakistan and refused to play Champions Trophy matches in Pakistan, the PCB removed the Indian flag from the Karachi stadium while keeping the flags of the other guest playing nations. pic.twitter.com/rjM9LcWQXs

— Arsalan (@Arslan1245) February 16, 2025

পতাকা না থাকার ব্যাখ্যায় মঙ্গলবার পিসিবি জানায়, ‘আপনারা সবাই জানেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে আসছে না ভারত। করাচির ন্যাশনাল স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম এবং লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উল্লেখিত ভেন্যুগুলোতে খেলা হতে চলেছে এমন দেশের পতাকা উত্তোলন করা হয়েছে।’

‘আইসিসির নির্দেশনা অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালে শুধু চারটি পতাকা উত্তোলন করা হবে- আইসিসি, পিসিবি এবং সেদিনের ম্যাচে অংশগ্রহণকারী দুটি দলের। যেহেতু ভারত দল পাকিস্তানে কোনো ম্যাচ খেলবে না, তাই দেশটির তিন ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে ভারতের পতাকা উড়বে না।’

পিসিবির এক মুখপাত্র বলেন, ‘আইসিসি নির্দেশ দিয়েছে যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে শুধু চারটি পতাকা উত্তোলন করা হবে- আইসিসি, পিসিবি এবং সেদিনের ম্যাচে অংশ নেয়া দুই দল। বিষয়টি একদম পরিষ্কার।’

তবে পতাকা বিতর্ক নিয়ে পিসিবি শুধু ভারত প্রসঙ্গেই কথা বলেছে। সেখানে বাংলাদেশ কিংবা অন্যকোনো দলের পতাকা ছিল কিনা বা কেন নেই সে প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি।

Tags: করাচিদুবাইপতাকা বিতর্কপাকিস্তানবাংলাদেশভারতলাহোরলিড স্পোর্টস
Previous Post

নতুন দল গঠনের জন্য সরকারের পৃষ্ঠপোষকতা জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল

Next Post

পর্দা উঠল, নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে ডাকল পাকিস্তান

Next Post
পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা একসঙ্গে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দা উঠল, নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে ডাকল পাকিস্তান

নরসিংদীতে ব্রিজের নিচে মরদেহ উদ্ধার, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে ব্রিজের নিচে মিললো কাপড় ব্যবসায়ীর মরদেহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT