চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষদিকে গোল হজম, সচেতন হতে বলছেন মোরসালিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 অপরাহ্ন 31, অক্টোবর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশি ফুটবল খেলোয়াড় ট্র্যাকের পাশে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন পর ভারতের বিপক্ষে ঢাকায় ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ টেবিলে এ ম্যাচের জয়-পরাজয় খুব একটা প্রভাব ফেলবে না দুদলের জন্যই। তবুও বেশ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। মিডফিল্ডার শেখ মোরসালিন বলছেন, ভারতের বিপক্ষে জয় পাওয়া দলের মূল লক্ষ্য। শেষদিকে গোল হজমের বিষয়ে আরও সচেতন হতেও বললেন। 

বৃহস্পতিবার থেকে আবাসিক ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। যোগ দিয়েছেন ১৪ খেলোয়াড়। এখনও প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেনি ফেডারেশন। কোচ হাভিয়ের ক্যাবরেরা সন্তানের বাবা হওয়ায় দলের সাথে নেই। ৩/৪ নভেম্বরের দিকে বাংলাদেশে আসার কথা তার।

প্রস্তুতি শুরুর আগে শুক্রবার সংবাদমাধ্যমে মোরসালিন বললেন, ‘আসলে বাস্তবতা হচ্ছে আমরা যখন ভারতে গিয়ে ভারতের বিপক্ষে ম্যাচটা ড্র করলাম, তখন আমাদের মন অনেক খারাপ ছিল। যদিও বাকি ম্যাচগুলোতে হেরেছি বা ফল খারাপ হয়েছে। আসলে আমাদের দলের যে অবস্থা আমরা জয়টা পাওয়ার যোগ্য। তবে মনে করি আমাদের পরবর্তী ম্যাচটা ইনশাআল্লাহ আমরা জিতবো।’

‘আসলে যতই ভালো পারফর্ম করি খেলোয়াড় হিসেবে আমাদের উচিত আরও ভালো করার মানসিকতা রাখা। পারফরম্যান্স যাই থাকুক, ভালো থাকুক বা খারাপ, সবসময় চেষ্টা থাকবে যেন আরও ক্ষুরধার থাকে আমাদের মধ্যে। আমাদের দিকে সবাই তাকিয়ে আছে। ঘরের মাঠে খেলা। কোনভাবে এটা আমরা আসলে হারতে চাই না।’

‘বিগত কিছু ম্যাচে আমরা গোল হজম করেছি একদম শেষে গিয়ে। আমরা ভালোই করছি, কিন্তু শেষ এক-দুই মিনিটে আমরা মনোযোগ হারিয়ে ফেলছি। আমাদের এই ব্যাপারগুলোতে খেলোয়াড়রা আরেকটু সচেতন হয়ে খেলতে পারলে মনে হয় আরও ভালো হবে। দোয়া রাখবেন আমাদের জন্য, ইনশাআল্লাহ আমরা ভারতের বিপক্ষে জিতব।’

Tags: এএফসিএশিয়ান কাপবাংলাদেশভারতমোরসালিনলিড স্পোর্টস
Previous Post

১৫ই নভেম্বর থেকে নতুন রঙের পোশাক পাচ্ছে পুলিশ

Next Post

৫ উইকেটের জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল উইন্ডিজ

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ উইকেটের জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল উইন্ডিজ

বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেট ম্যাচের মুহূর্ত, ব্যাটসম্যান ও উইকেটরক্ষক. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়েকে সিরিজে হারাল আফগানরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT