চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় খেলোয়াড়রা পাচ্ছেন আর্থিক পুরস্কার, বাফুফে যা বলছে

মেয়েদের এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 অপরাহ্ন 11, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে খেলছে, উল্লাসে ভরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৬ সালের পর মেয়েদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে মূলপর্বে জায়গা করে নিয়েছে ভারত। দীর্ঘদিন পর এশিয়ান কাপের মূলপর্বে যাওয়ায় খেলোয়াড়দের আর্থিক পুরস্কার দিচ্ছে দেশটি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইআইএফ) থেকে খেলোয়াড়দের পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে।

ভারতীয় ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়, খেলোয়াড়দের নগদ ২৫,০০০ হাজার মার্কিন ডলার দেয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ লাখের বেশি। বাছাইপর্বে ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয় ভারতের দলটি।

ভারতীয়দের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলও থাইল্যান্ডে হতে যাওয়া আসরের মূলপর্বে জায়গা করে নিয়েছে। তৃতীয় সেরা রানার্সআপ দল হিসেবে আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে আফঈদা খন্দকারের দল। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে খেলোয়াড়দের জন্য এখনও কোন পুরস্কার বা সংবর্ধনার ব্যাপারে জানানো হয়নি।

সোমবার বিকেলে বাফুফের কনফারেন্স কক্ষে এএফসি চ্যালেঞ্জ লিগে আবাহনী লিমিটেড ঢাকা ও মুরাস ইউনাইটেডের খেলার সংবাদ সম্মেলন ছিল। সেখানে বাংলাদেশ ফুটবলের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়।

তিনি জানালেন, ‘মেয়েদের সংবর্ধনার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে আমার তরফ থেকে ছোট একটি গিফট থাকবে মেয়েদের জন্য।’

নারী ফুটবলারদের সংবর্ধনার ব্যাপারে বাফুফের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, খেলোয়াড়দের সংবর্ধনার ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার রাত দেড়টায় লাওস থেকে ঢাকায় পৌঁছাবে নারী দল।

Tags: আবাহনীএএফসিকিরণচ্যালেঞ্জ লিগবাফুফেবাংলাদেশভারতলাওসলিড স্পোর্টস
Previous Post

কিশোরগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ

Next Post

স্বৈরাচারবিরোধী আন্দোলনের দ্বিতীয় ধাপ ভোটাধিকার নিশ্চিত করা: তারেক রহমান

Next Post
বাংলাদেশের একজন বিশ্লেষক বা সাংবাদিক ভিডিওতে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বৈরাচারবিরোধী আন্দোলনের দ্বিতীয় ধাপ ভোটাধিকার নিশ্চিত করা: তারেক রহমান

প্রাইভেটকার থেকে দু’জনের মরদেহ উদ্ধার, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে একই পথে হাঁটছে জুলাই আন্দোলনের বিপ্লবী এবং অন্তর্বর্তী সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT