চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবদিক থেকে এটাই বাংলাদেশের সেরা দল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মাটিতে সবশেষ পাঁচ বছর আগে সিরিজ খেলেছিল বাংলাদেশ। দীর্ঘদিন পর আবারও ভারতে টেস্ট সিরিজে নামছে নাজমুল হোসেন শান্তর দল। তার আগে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানাচ্ছেন আশার কথাই। এমনকি বললেন, এটাই বাংলাদেশের সবদিক থেকে সেরা দল।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের প্রসঙ্গ থেকে শুরু করে হাথুরুসিংহে বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় আমাদের অবশ্যই অনেকবেশি আত্মবিশ্বাস দিয়েছে। তবে এটা শুধু সিরিজ জয়ের জন্য আসেনি, যেভাবে আমরা খেলেছি, পরিস্থিতি সামাল দিয়েছি, সেটাই সিরিজ জয়ে ভিন্ন ধরনের আত্মবিশ্বাস জুগিয়েছে।’

‘আমাদের ভালো পেস বোলার আছে, আমরা ভালো মানের অভিজ্ঞ স্পিনারও পেয়েছি। তারপর ব্যাটিংয়ে আসলে, আমাদের ব্যাটিংয়ে বেশ গভীরতা রয়েছে দুটি কারণে।’

‘একটি হল, আমাদের দুজন জিনিয়াস স্পিনার আছে, যারা টেস্টে শতকের দেখা পেয়েছে এবং আমাদের উইকেটকিপার ব্যাটার দুজন আমাদের ব্যাটিংয়ের মূল ভিত্তি। সুতরাং, এ সিরিজের জন্য আমাদের ব্যাটিং লাইন বেশ ভালো এবং সেটা আমাদের বেশ আত্মবিশ্বাস দিচ্ছে যে, এ সিরিজে আমরা বেশ প্রতিদ্বন্দ্বিতা করব।’

দলে সাকিব আল হাসানের অবদান সম্পর্কে লঙ্কান কোচ বললেন, ‘বর্তমান সময়ে ভারতের মাটিতে এসে ভারতের বিপক্ষে টেস্ট খেলা ক্রিকেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুতরাং, আপনার অবস্থান কোথায় সেটা সেরা দলের বিপক্ষে খেলতে পারলেই জানা যাবে।’

‘সাকিব এখন ভালো অবস্থায় আছে। সুতরাং অভিজ্ঞতার বাইরেও দলের জন্য ভালো কিছু করতে পারবে সে। যখনই দলের সাথে থাকতে পারে, বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ভূমিকা পালন করতে দেখা যায়। আমরা যেভাবে চাই সে দলের সমতা আনতে সেভাবে সুযোগ দেয়। যদি আমরা একজন অতিরিক্ত বোলার ও ব্যাটার কাজে লাগাতে চাই, তার অলরাউন্ডিং পারফর্ম আমাদের সাহায্য করে। দলের সাথে খাপ খাইয়ে নেয়ার পাশাপাশি অভিজ্ঞতাও কাজে লাগায়।’

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা মেহেদী হাসান মিরাজকে নিয়ে হাথুরু বলেছেন, ‘গত পাঁচ-ছয় বছরে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি উন্নতি করা খেলোয়াড় হল মেহেদী মিরাজ। সাকিব যখন দলের বাইরে চলে যাবে, তার জায়গা নেয়ার জন্য প্রস্তুত আছে মিরাজ।’

Tags: বাংলাদেশভারতমিরাজলিটনলিড স্পোর্টসসাকিবহাথুরুসিংহে
Previous Post

সহধর্মিণী হারালেন বরেণ্য নাট্যকার মামুনুর রশীদ

Next Post

বিচ্ছেদের বর্ষপূর্তিতে যা বললেন পরী!

Next Post
পরী সঙ্গে তার দুই সন্তান ও পোষা কুকুরের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচ্ছেদের বর্ষপূর্তিতে যা বললেন পরী!

প্রধান বক্তা বক্তব্য দিচ্ছেন, অন্যান্য ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ-ই-মিলাদুন্নবী’র জুলুশে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি আহলে সুন্নাত লিয়াজোঁ কমিটির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT