চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি না হলেও তৃতীয় দিনে খেলা কেন হল না?

কানপুর টেস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে দুই আম্পায়ার ও একজন খেলোয়াড় উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কানপুর টেস্টে দ্বিতীয় দিনে থেমে থেকে মুষলধারে বৃষ্টির কারণে সারাদিনে এক বলও মাঠে গড়ায়নি। তৃতীয় দিনে ঘটেছে উল্টোটা, সারাদিন বৃষ্টি হয়নি। তবে ফলাফল সেই একই, কোনো খেলা হয়নি। তৃতীয়বার মাঠ পর্যবেক্ষণের পর দুই আম্পায়ার ক্রিস ব্রাউন ও রিচার্ড কেটেলবোরো দিনের খেলা পরিত্যক্ত করে দেন দুপুরের মধ্যেই। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠে গেছে।

রোববার খেলা না হওয়ার কারণ হিসেবে দুই আম্পায়ার বলেছেন, আউটফিল্ড ভেজা থাকায় খেলা হয়নি। দুই আম্পায়ার খেলা পরিত্যক্ত করার কিছুক্ষণ পরই ঝলমলে রোদ ওঠে গ্রিনপার্ক স্টেডিয়ামে। অন্যকোনো কারণ টানেননি দুই মাঠ আম্পায়ার।

বৃষ্টি না হওয়ার পরও কোনো বল না গড়িয়ে দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় কিছু প্রশ্ন উঠেছে। সেগুলো হল- গ্রিনপার্কের নিষ্কাশন ব্যবস্থার উন্নতি প্রয়োজন? ভারী বৃষ্টি হলে শ্রীলঙ্কার মতো ভারতের মাঠও কি পুরোপুরি ঢেকে দেয়া উচিত? বৃষ্টি না হলেও গ্রাউন্ড স্টাফরা খেলা হওয়ার জন্য আর কী করতে পারতেন? বৃষ্টির পর দ্রুত খেলা শুরু করার জন্য সত্যিই ভালো ড্রেনেজ এবং এ জাতীয় অন্যান্য সুযোগ-সুবিধা আছে এমন মাঠেই কেবল টেস্ট ম্যাচ হওয়া উচিত? বাকি মাঠগুলো তাহলে কী করে টেস্ট ক্রিকেট পাবে?

ম্যাচের জন্য আরেকটি দুঃসংবাদ রয়েছে, জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। দিনেরবেলায় বৃষ্টি না হলেও রাতে বৃষ্টি হতে পারে কানপুরে। বৃষ্টি যদি মুষলধারে হয়, চতুর্থ দিনেও খেলা নিয়ে কিছুটা শঙ্কা থেকে যাচ্ছে।

প্রথমদিনে মধ্যাহ্ন বিরতির পর মাত্র ৯ ওভার খেলা হয়ে দিনের লড়াই বন্ধ হয়েছিল। এ সময় বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। ৪০ রানে অপরাজিত আছেন মুমিনুল হক। তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম।

কানপুরে প্রথমদিনে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দারুণ বল করেছেন ডানহাতি পেসার আকাশ দীপ, নিয়েছেন দুই উইকেট।

Tags: গ্রিনপার্কবাংলাদেশভারতরোহিতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

ইসরায়েলি হামলায় গত এক বছরে প্রাণ হারালেন যত নেতা

Next Post

তৈরি হওয়া ক্রোধ, সাকিবের নিরাপত্তার নিশ্চয়তা চাওয়া অবান্তর

Next Post
Bangladeshi cricket player speaking during a match or interview. Channel i News - চ্যানেল আই নিউজ

তৈরি হওয়া ক্রোধ, সাকিবের নিরাপত্তার নিশ্চয়তা চাওয়া অবান্তর

দিনাজপুরে নারী ও শিশু সহ আটক ৫ জনের ছবি, নিরাপত্তা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দিনাজপুরে নারী-শিশুসহ আটক ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT