চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে ১৬৮ রানে আটকাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বনাম ভারত

বাংলাদেশ বোলারদের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন অভিষেক শর্মা। এশিয়া কাপ টি-টুয়েন্টিতে সুপার ফোরের লড়াইয়ে ৩৭ বলে ৭৫ রান করে ভারতকে উড়ন্ত শুরু এনে দেন এই ওপেনার। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগার বোলাররা। শেষ ১০ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করে ১৬৮ রানে ভারতকে থামিয়েছে জাকের আলি অনিকের দল।

বুধবার আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতেকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে সূর্যকুমার যাদবের দল।

উড়ন্ত শুরু পায় ভারত। উদ্বোধনী জুটিতে ৩৮ বলে ৭৭ রান করেন অভিষেক ও শুভমন গিল। ৬.২ ওভারে ২ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৯ রান করা গিলকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙনে রিশাদ হোসেন। নবম ওভারের প্রথম বলে রিশাদের হাত ধরে আসে দ্বিতীয় সাফল্য। ৩ বলে ২ রান করা শিভম দুবেকে ফেরান।

১১.১ ওভারে অভিষেক ঝড় থামে রানআউটে। ৬ চার ও ৫ ছক্কায় ৩৭ বলে ৭৫ রান করেন অভিষেক। এরপর সূর্যকুমার যাদবকে ফিরিয়ে অনন্য কীর্তি গড়েন মোস্তাফিজ। ৭ বলে ৫ রান করা ভারত অধিনায়ক আউট হন জাকের গ্লাভসে ক্যাচ দিয়ে। সূর্যকুমারের উইকেট নিয়ে সাকিবকে ছাড়িয়ে যান মোস্তাফিজ। প্রথম বাংলাদেশি বোলার এবং বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ১৫০ উইকেট শিকারের মাইলফলকে পৌঁছান ফিজ।

১৪.৩ ওভারে ১২৯ রানে তানজিম সাকিবের বলে সাইফ হাসানের হাতে ধরা পড়েন তিলক ভার্মা। ৭ বলে ৫ রান করেন। ইনিংসের শেষ বলে হার্দিক পান্ডিয়াকে ফেরান সাইফউদ্দিন, তানজিদের হাতে ধরা পড়েন। ৪টি চার ও ১ ছক্কায় ২৯ বলে ৩৮ রান করেন পান্ডিয়া। ভারতের ইনিংস থামে ১৬৮ রানে।

বাংলাদেশ বোলারদের মধ্যে রিশাদ ৩ ওভারে ২৭ রান খরচায় ২ উইকেট নেন। মোস্তাফিজ, তানজিম ও সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

Tags: এশিয়া কাপ-২০২৫গিলতাসকিনদুবাইবাংলাদেশভারতলিটনসুপার ফোরসূর্যকুমার
Previous Post

৫ মাসের জন্য ছিটকে গেলেন গ্যাভি

Next Post

ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টার বাংলাদেশ সফরে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা

রাজধানীতে হেলিকপ্টার থেকে বোমা বর্ষণের নির্দেশ দেন শেখ হাসিনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে বোমা বর্ষণের নির্দেশ দেন শেখ হাসিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT