চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারতের ‘ইলিশ কূটনীতি’ নিয়ে অনিশ্চয়তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2024
in আন্তর্জাতিক, বাংলাদেশ
A A
বাংলাদেশের মাছের খাবার, ইলিশ মাছ ও সসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ভারত প্রতিবেশী দুই দেশের জনগোষ্ঠীর বড় একটি অংশের প্রিয় মাছ ইলিশ। প্রতিবছর বাংলাদেশের সীমান্ত পার করে ভারতে যায় বাংলাদেশের ইলিশ। বছরজুড়ে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকেন। তবে এবার কতটা ইলিশ ভারতে যাবে, আদৌ যাবে কিনা তা নিয়ে এখনও কোন নিশ্চয়তা মেলেনি।

আজ (১১ সেপ্টেম্বর) বুধবার একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বিশ্বের বৃহত্তম মাছ উৎপাদনকারী বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারতে ইলিশ পরিবহনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে এই বিষয়ে নিষেধাজ্ঞা জোরদার করেছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশ-ভারত কূটনীতিক সম্পর্কে।

বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের মতে, ইলিশ মাছ যেন বাংলাদেশের ভোক্তাদের কাছে আরও সহজলভ্য থাকে এটি তার প্রচেষ্টা। অনেক মাছ বাংলাদেশ থেকে ভারতে গেছে (নিষেধাজ্ঞা সত্ত্বেও)। এবার আমরা ইলিশকে সীমান্ত পার হতে দেব না।

ভারতের পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা ও আসামেও যায় বাংলাদেশের ইলিশ। আর বাংলাদেশের ইলিশ হলে সেখানকার পূজা একেবারে জমে যায়। গত বছরও ১৩০০ মেট্রিক টন ইলিশ গিয়েছিল বাংলাদেশ থেকে। তবে এবার কতটা ইলিশ ভারতে যাবে, আদৌ যাবে কিনা তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা মেলেনি।

বাংলাদেশি ইলিশ মাছের ভুনা, মসলা ও মরিচের সাথে পরিবেশিত. Channel i News - চ্যানেল আই নিউজ অনেকের মতে অন্তর্বর্তী সরকার আসার আগে থেকেই বাংলাদেশে ভারতবিরোধী বাতাস বইতে শুরু করেছিল। তবে এবার সেই বাতাস কি ইলিশের ওপরেও পড়বে? এসব নিয়ে আলোচনা একেবারে তুঙ্গে।

ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ কিন্তু এর দামটা বেশি। ইলিশ শুধুমাত্র ধনী ও মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী, নিম্নবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে। এই প্রেক্ষাপটে ফরিদা আক্তার বলেন, আগের সরকার দুর্গাপূজার সময় নিষেধাজ্ঞা তুলে নিত। তারা এটাকে উপহার বলত। এইবার আমি মনে করি না আমাদের উপহার দেওয়ার দরকার কারণ ভারতে প্রচুর পরিমাণে রপ্তানি করার অনুমতি দেওয়া হলে আমাদের লোকেরা মাছ খেতে পারবে না।

এই অবস্থানটি ভারতের সাথে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিখ্যাত ‘ইলিশ কূটনীতি’ থেকে একটি স্পষ্ট প্রস্থান চিহ্নিত করছে। যেখানে তিনি প্রায়শই উৎসবের মৌসুমে মাছের চালান ভারতে পরিবহনের অনুমতি দিয়েছিলেন। শেখ হাসিনা একাধিকবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে ইলিশ পাঠিয়েছেন।

নতুন অন্তর্বর্তী সরকার ইলিশ সরবরাহের অনুমতি দিয়ে ভারতের প্রতি সদিচ্ছা প্রদর্শন করতে পারত কিনা এমন প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, অন্য সব উপায়ে আমাদের শুভেচ্ছা থাকবে। তারা আমাদের বন্ধু। কিন্তু আমাদের জনগণকে বঞ্চিত করে কিছু করা উচিত নয়। শুভেচ্ছার প্রশ্ন এর থেকে আলাদা।

বাংলাদেশি গণমাধ্যমের সংবাদের প্রেক্ষিতে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, রপ্তানি নিষেধাজ্ঞা সত্ত্বেও স্থানীয় বাজারে ইলিশের দাম বেড়েছে। বাজারে একটি দেড় কেজি ইলিশের দাম প্রায় ১ হাজার ৮০০ টাকা, ১ কেজি ২০০ গ্রামের মাছ ১ হাজার ৬০০ টাকা এবং এক কেজি ইলিশ ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

তাজা ইলিশ মাছ ও সবুজ শাকসবজি. Channel i News - চ্যানেল আই নিউজ গত বছরের তুলনায় এই মাছের দাম দেড়শ থেকে ২০০ টাকা বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর মৎস্যজীবীরা মাছের দাম বৃদ্ধির জন্য খারাপ আবহাওয়াকে দায়ী করছেন। হোসেন মিয়া নামে একজন জেলে বলেন, গত তিন মাসে আমরা পাঁচবার সমুদ্রে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু রুক্ষ আবহাওয়ার কারণে ফিরে যেতে হয়েছে।

দাম যেমনই হোক, বাংলাদেশ-ভারত সীমান্তের দুই পারের বাঙালিদের কাছে ইলিশের রয়েছে বিশেষ কদর। সরিষা বাটা দিয়ে রান্নাই হোক, ভাপা ইলিশই হোক বা মশলার হালকা প্রলেপ দিয়ে ভাজা তাই এর অভাব অনেককেই হতাশ করবে।

Tags: ইলিশ
Previous Post

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়াস

Next Post

সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন গ্রেপ্তার

Next Post
সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের ছবি, হাসিমুখে পোর্ট্রেট. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন গ্রেপ্তার

ঢাকার মেট্রোরেল ট্রেন চলাচল করছে শহরের রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোরেলের বন্ধ থাকা দুই স্টেশন চালু হচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT