চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ব্যর্থ কোহলি, এবার মিরাজের শিকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:40 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা আনন্দিত, মিরাজের ক্যাচে কোহলি আউট. Channel i News - চ্যানেল আই নিউজ

চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৬ রান করে হাসান মাহমুদের শিকার হয়েছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসেও একই পথে হাঁটলেন কিংবদন্তি ব্যাটার। এবার অবশ্য দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন। মেহেদী হাসান মিরাজের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন।

২০তম ওভারের দ্বিতীয় বলে তৃতীয় সাফল্যের দেখা পায় বাংলাদেশ। মিরাজের ফ্লাইটেড ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। ৬৭ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। ৩৭ বলে ১৭ রান করেন কোহলি।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। রবীচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৭৬ রান তোলে স্বাগতিক দল। জবাবে নেমে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে ৩ উইকেটে ৮০ রান তুলেছিল ভারত। শুভমন গিল ৩৩ রানে ও রিশভ পান্ট ১১ রানে ক্রিজে ছিলেন।

এর আগে ফলো-অন এড়াতে না পারলেও বাংলাদেশকে পুনরায় ব্যাটে পাঠায়নি ভারত। দ্বিতীয় ইনিংসে নেমে তৃতীয় ওভারে ১৫ রানে প্রথম উইকেট হারিয়ে বসে স্বাগতিক দল। টাইগারদের প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। টাইগার পেসারের ডেলিভারিতে ভুল করে বসেন রোহিত শর্মা। শর্ট লেন্থের বলে স্লিপে ক্যাচ দিয়ে বসেন জাকির হাসানের হাতে। ১৭ বলে ৫ রান করে আউট হন রোহিত। আগের ইনিংসেও স্বাগতিক অধিনায়ককে দ্রুত ফিরিয়েছিল বাংলাদেশ, বোলার ছিলেন হাসান মাহমুদ।

চেন্নাইয়ে প্রথম ইনিংসে ফিফটি যশ্বী জয়সওয়াল দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন। সপ্তম ওভারের চতুর্থ বলে ফুলার লেন্থে ডেলিভারি করেন নাহিদ রানা। অফস্টাম্পের বাইরের বলটি ড্রাইভ করতে গিয়ে লিটন দাসের হাতে ক্যাচ দেন। দ্বিতীয় ইনিংসে প্রথম সাফল্যের দেখা পান নাহিদ। ২৮ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। ২ চারে ১৭ বলে ১০ রান করেন জয়সওয়াল।

Tags: কোহলিচেন্নাই টেস্টতাসকিননাহিদবাংলাদেশ-ভারতমিরাজরোহিতলিড স্পোর্টসশান্তহাসান
Previous Post

গ্রেপ্তার শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের পর তথ্য যাচাই করছে পুলিশ

Next Post

দ্বিতীয় দিন শেষে: লড়ছে বাংলাদেশ, বিপদ বাড়াচ্ছে ভারত

Next Post
ক্রিকেট মাঠে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় দিন শেষে: লড়ছে বাংলাদেশ, বিপদ বাড়াচ্ছে ভারত

অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের রিমান্ডে থাকা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ দিনের রিমান্ডে অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT