চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে চারশোর আগে থামাতে চান হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চেন্নাই টেস্টে প্রথমদিনে শুরুতে ভারতকে চাপে ফেলেছিলেন হাসান মাহমুদ। ১৪৪ রানে ৬ উইকেট হারানোর পর রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার অপ্রতিরোধ্য জুটিতে তিন শতাধিক রান তুলেছে ভারত। স্বাগতিকদের চারশো রানের আগেই থামাতে চান হাসান মাহমুদ। কাজটি যে সহজ হবে না, সেটিও মানছেন টাইগার পেসার।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমদিন শেষে ৮০ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৩৩৯ রান তুলেছে ভারত। দ্বিতীয় দিনে অম্বিন ১০২ রানে এবং জাদেজা ৮৬ রানে ব্যাটে নামবেন। চার উইকেট নেয়া হাসান দিন শেষে সংবাদ সম্মেলনে এসে লক্ষ্যের কথা জানান।

বলেছেন, ‘আমার কাছে মনে হচ্ছে যে চারশোর আগে আউট করতে পারলে ভালো হবে। তবে এখন উইকেটে ব্যাটিং করা সহজ হয়ে গেছে। এটা ব্যাটিং ফ্রেন্ডলি। চেষ্টা করছি যেন চাপ সৃষ্টি করা যায়। কাল ওটাই করব।’

‘আমার কাছে মনে হয় বোলিংটা আরেকটু টাইট হতে পারত। আরেকটু গোছানো বোলিং হতে পারত। চেষ্টা করছি যেন আরও ভালো জায়গায় বোলিং করে ব্যাটারদের চাপে রাখা যায়। এখন মোমেন্টামটা ওদের দিকে আছে। চেষ্টা করব যদি আগে আগে উইকেট নিতে পারি, তাহলে মোমেন্টাম আমাদের দিকে আসবে। ওদের চারশোর আগে আউট করতে পারব।’

Tags: অশ্বিনচেন্নাই টেস্টজাদেজাটেস্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫নাহিদবাংলাদেশ-ভারতরোহিতলিড স্পোর্টসশান্তহাসান
Previous Post

মা হচ্ছেন ‘কুণ্ডলী ভাগ্য’র সানা সৈয়দ

Next Post

দেশে বর্তমানে প্রমাণিত আট বছরের সমান গ্যাস মজুদ আছে

Next Post
বাংলাদেশের গ্যাস মজুদ নিয়ে আলোচনা করছে বিশেষজ্ঞরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে বর্তমানে প্রমাণিত আট বছরের সমান গ্যাস মজুদ আছে

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে সাক্ষ্যদান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পাশে আছে বিশ্বব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT