চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশ্বিন-জাদেজায় তিনশ পেরিয়ে এগোচ্ছে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লোকেশ রাহুল আউট হয়ে সাজঘরে ফিরে যান ভারতের তখন ১৪৪ রানে ৬ উইকেট ছিল। সেখান থেকে দুই স্পিন-অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং রবীচন্দ্রন অশ্বিন জুটিতে ১০০ রানের বেশি তুলে ফেলেছেন। শেষ বিকেলে উইকেট তুলতে ধুঁকছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৩ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান তুলেছে ভারত। ৯৬ বলে ৮৮ রানের ইনিংস খেলে অশ্বিন এবং ৯০ বলে ৬৫ রানে জাদেজা অপরাজিত আছেন।

মধ্যাহ্ন বিরতির পর যশ্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুলকে ফিরিয়ে স্বস্তি এনেছিলেন মিরাজ-নাহিদ। লোয়ারে স্বাগতিকদের দুই ব্যাটারের দৃঢ়তায় সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

সকালে চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠিয়ে দেন সফরকারী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে নিয়ে তিন পেসারে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

দিনের ১০তম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফিরে যান ভারতের ব্যাটিংয়ে অন্যতম স্তম্ভ বিরাট কোহলি। হাসানের দুর্দান্ত বোলিংয়ে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসবন্দি হওয়ার আগে করেছে যান ৬ রান। এসময় ভারতের স্কোর দাঁড়ায় ৩৪ রানে ৩ উইকেট।

ইনিংসের অষ্টম ওভারে হাসান ফেরান আরেক তারকা ব্যাটার শুভমন গিলকে। ধারাভাষ্যকারদের মতে গিলের আউট খুবই অপ্রত্যাশিত ধরনের। হাসানের ফুললেন্থের বল লেগ সাইড দিয়ে বের হয়ে যাচ্ছিল, গিল বলে ফ্লিক করার চেষ্টা করলে ব্যাটের কানায় লেগে লিটনের গ্লাভসে যায়। ৮ বল খেলে কোনো রান যোগ করার আগে সাজঘরে ফিরে যেতে হয় তাকে।

ষষ্ঠ ওভারে অধিনায়ক রোহিত শর্মা স্লিপে শান্তকে ক্যাচ দেন হাসান মাহমুদের বলেই। ১৯ বল খেলে ৬ রান করে সাজঘরে ফিরে যান তিনি। সেটা শুরু হাসান ঝড়ের। লাঞ্চ বিরতির পরে যাতে যোগ দেন নাহিদ ও মিরাজ।

Tags: অশ্বিনচেন্নাইজাদেজানাহিদবাংলাদেশভারতরোহিতলিড স্পোর্টস
Previous Post

নেসকো’র নিয়োগ-পদোন্নতিতে বাণিজ্যের তদন্ত প্রতিবেদন ফাঁস

Next Post

মধ্যরাত থেকে হইচই কাঁপাচ্ছে ‘তুফান’!

Next Post
অভিনেতা সঞ্জয় দত্তের স্টাইলিশ লুক, পুলিশ বাহিনীর সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যরাত থেকে হইচই কাঁপাচ্ছে 'তুফান'!

রবীন্দ্র, ইসলামী ও কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্র, ইসলামী আরবি ও কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT