চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিপিংয়ে ফিরছেন লিটন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 20, ডিসেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে একত্রিত হয়ে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কোয়াডে পরিবর্তনে পর একাদশেও আসছে পরিবর্তন। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের অনুশীলনে পরিবর্তনের আভাস মিলল জোরেশোরেই।

ফুটবল খেলে গা গরমের পর লিটস দাস গ্লাভস হাতে কিপিং অনুশীলনে নেমে গেলেন। পরে অবশ্য নুরুল হাসান সোহানও কিপিং করেছেন। তবে লিটনের প্রস্তুতি বলে দিচ্ছিল মিরপুর টেস্টে কিছুটা নড়বড়ে সোহানের জায়গা।

চট্টগ্রামে প্রথম টেস্টে দুই ইনিংসে করেছেন ১৯ ও ৩ রান। কোনো ইনিংসেই দুই অঙ্ক ছুঁতে না পারা ইয়াসির আলি চৌধুরীর জায়গায় তিন নম্বরে মুমিনুল হকের ফেরার সম্ভাবনা প্রবল।

দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের সঙ্গে মুমিনুল নেটে ব্যাটিং অনুশীলন করেছেন দীর্ঘক্ষণ। ইয়াসির নেট বোলারের ভূমিকায় করেছেন অফস্পিন বোলিং।

ফর্মের কারণে বাদ পড়া মুমিনুল ফিরতে কতটা মরিয়া তা বোঝা গেল অনুশীলনে। ব্যাটিং অনুশীলনের পর মাঠ ছাড়ার আগে বেশ কিছুক্ষণ রানিং করেছেন। বড় ইনিংসের জন্য শরীরকে তৈরি রাখছেন মুমিনুল।

ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম চোটের কারণে ছিটকে যাওয়ায় ডাক পাওয়া রেজাউর রহমান রাজার বৃহস্পতিবার টেস্ট অভিষেকের সম্ভাবনা প্রবল। নেটে দারুণ বোলিং করেছেন সিলেটের এ পেসার।

পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও হেড কোচ রাসেল ডমিঙ্গো উৎসাহ যুগিয়েছেন এ তরুণকে। তাসকিন আহমেদ অনুশীলনে পুরোদমে বোলিং করতে পারেননি চোট থাকায়। ঢাকা টেস্টে তাই খালেদ আহমেদের সঙ্গী হতে পারেন রাজাই।

তাইজুল-মিরাজ-নাসুম বোলিং করলেও চোটের কারণে সাকিব শুধু ব্যাটিং অনুশীলন করেছেন ইনডোরে। টাইগার অধিনায়ক বোলিং করার অবস্থায় না থাকলে নাসুমেরও অভিষেকে হতে পারে টেস্ট প্রথমবার ডাক পেয়েই। মিরপুরের স্পিনিং উইকেটে তিন স্পিনার হতে পারে আদর্শ।

শুরুতে বাংলাদেশ দল ছিল ১৭ সদস্যের। শেষ টেস্টের দল ১৫ জনের। ২২ ডিসেম্বর মিরপুরে শুরু শেষ টেস্ট। চট্টগামে ১৮৮ রানে জিতে সিরিজে এগিয়ে আছে ভারত।

বাংলাদেশ স্কোয়াড: জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলি চৌধুরী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা।

Tags: দ্বিতীয় টেস্টবাংলাদেশ-ভারত টেস্ট সিরিজমিরপুরলিড স্পোর্টস
Previous Post

জামালপুরে আলম সেক হত্যাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

Next Post

ঐন্দ্রিলাকে ছাড়া একমাস, কেমন আছেন প্রেমিক সব্যসাচী?

Next Post
প্রেমিক সব্যসাচীর সাথে ঐন্দ্রিলা হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐন্দ্রিলাকে ছাড়া একমাস, কেমন আছেন প্রেমিক সব্যসাচী?

বাংলাদেশের প্রতিনিধিরা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে: আইনমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT