চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত পরিষ্কার

আবু রায়হান ইফাত by আবু রায়হান ইফাত
1:50 অপরাহ্ন 06, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ

বাংলাদেশ

সিলেট থেকে: ভারতে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, একদিন আগেই আইসিসিকে মেইলে জানিয়ে দিয়েছে টাইগারদের ক্রিকেট বোর্ড। নিরাপত্তাজনিত কারণে দেশটিতে না যাওয়ার সিদ্ধান্তে এখন পর্যন্ত অটল বিসিবি। বোর্ড পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ার‌ম্যান নাজমুল আবেদিন ফাহিমের সাথে আলাপনে উঠে এলো এমনই।

গত রোববার আইসিসিকে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বলে বার্তা পাঠায় বিসিবি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এখনও প্রতিক্রিয়া জানায়নি। তবে আইসিসির বোর্ড সভায় আলোচনা হচ্ছে বিষয়টি নিয়ে। বিসিবির সঙ্গে অবশ্য বিস্তারিত আলোচনা হয়নি তাদের। দ্রুতই বিসিবির সঙ্গে আলোচনায় বসার কথা জানা গেছে। অনলাইনে হতে চলা বৈঠকটির সময়ক্ষণ না জানা গেলেও আভাস মিলছে মঙ্গলবার যেকোনো সময় অনুষ্ঠিত হতে পারে আলোচনা।

বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ার‌ম্যান নাজমুল আবেদিন ফাহিম চ্যানেল আই অনলাইনকে বলেছেন, ‘না, এখনও কোন আলোচনা হয়নি সেভাবে। আলোচনা হচ্ছে আইসিসির বোর্ড সভায়। আমাদের অবস্থান আমরা জানিয়ে দিয়েছি। ইতিমধ্যে আমাদের অবস্থান আমরা পরিষ্কার করে দিয়েছি।’

বৈঠক শেষে জানা যাবে আইসিসির সিদ্ধান্ত। তবে বিসিবি এপর্যন্ত নিরাপত্তাজনিত কারণে নিজেদের সিদ্ধান্তে অটল। নাজমুল আবেদিন বললেন, ‘অবশ্যই বিসিবি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে বিসিবি নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না এবং ভারতের বাইরে অন্যকোন ভেন্যুতে তাদের খেলার নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব করেছে। এটা খুব পরিষ্কার।’

বিভিন্ন সংবাদমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, বিসিসিআই ভারতে বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেয়ার প্রস্তাব দিতে পারে। বৈঠকে এমনকিছু আলোচনা উঠলে বিসিবির অবস্থান কী হবে বা কোন সমঝোতায় পৌঁছাবে কিনা বোর্ড? নাজমুল আবেদিন জানালেন, পরিস্থিতি অনুযায়ী বোর্ড সিদ্ধান্ত নেবে। আগে থেকেই কোন পরিকল্পনা করতে চান না তারা।

‘সেটা তখন বোঝা যাবে। সমঝোতা নিয়ে আলাপ যখন হবে, তখন বোঝা যাবে। আমাদের ব্যাপারটা আমরা খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছি, আমাদের অবস্থানটা কী। যা হবে তখন সে অনুযায়ী আমরা আমাদের সিদ্ধান্ত নেব। আগে থেকে আমরা কোন পরিকল্পনা করতে চাই না।’

আইসিসির নিয়ম অনুযায়ী যেকোনো টুর্নামেন্টের আগে সংস্থাটির সঙ্গে অংশগ্রহণকারী দেশগুলোর চুক্তি হয়। শর্ত অনুযায়ী যদি কোন দেশ টুর্নামেন্টে বা টুর্নামেন্টের কোন ভেন্যুতে খেলতে অপরাগতা জানায়, তাহলে আইসিসিকে যুক্তিসংগত কারণ দেখাতে হয়। বিসিবি এখানে নিরাপত্তাজনিত কারণ দেখিয়েছে। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলও বাংলাদেশ দল যেন ভারতে বিশ্বকাপ না খেলতে যায়, সেই নির্দেশ দিয়েছেন।

সোমবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পুনরায় জানিয়েছেন, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলাটা নিরাপদ মনে হচ্ছে না বোর্ডের কাছে। বলেছেন, ‘ভারতে গিয়ে আমাদের বিশ্বকাপ খেলা নিরাপদ মনে হচ্ছে না। আইসিসিকে জানানো হয়েছে, তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

ঘটনার সূত্রপাত শনিবার, বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে তাকে দল থেকে বাদও দিয়েছে ফ্র‌্যাঞ্চাইজিটি। কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের তোপের মুখে পড়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা ভারতে বাংলাদেশের জন্য নিরাপত্তাহীনতার প্রসঙ্গ সামনে এনেছে। প্রতিক্রিয়ায় বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না জানিয়ে দেয় আইসিসিকে।

Tags: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিবাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে গ্যাসের দাম বাড়িয়েছে: জ্বালানি উপদেষ্টা

Next Post

কেন এ আর রহমান এখনও অপ্রতিদ্বন্দ্বী?

Next Post

কেন এ আর রহমান এখনও অপ্রতিদ্বন্দ্বী?

মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজকে বাদ: বোর্ডে হয়নি আলোচনা, জানতেন না আইপিএল কর্তারাও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT