চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে সেই সময় ‘কষ্ট’ হয়েছিল হৃদয়ের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 26, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার একাদশের একজন খেলোয়াড়ের ছবি, মাঠের বাইরে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালে ভারতে হয়েছিল ওয়ানডে বিশ্বকাপ। দারুণ বোলিং ইউনিট, নতুন-পুরাতন ব্যাটার মিলিয়ে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ দলকে নিয়ে দারুণ আশা ছিল। প্রত্যাশার বারুদে নিজেদের পোড়াতে পারেননি খেলোয়াড়েরা, হতশ্রী পারফরম্যান্সে হতাশ হতে হয়েছিল। তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়ের কাছেও আশা ছিল। তিনিও হতাশ করেছিলেন। সেই কঠিন সময়টা নিয়ে বলেছেন টাইগার তারকা।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা। রোববার বোর্ড প্রকাশিত ভিডিওতে কথা বলেছেন ২৩ বর্ষী টপঅর্ডার ব্যাটার হৃদয়।

গত বিশ্বকাপের আগে দেশে ও বাইরে বিভিন্ন সিরিজে রানবন্যা হচ্ছিল হৃদয়ের ব্যাটে। বিশ্বকাপে যাওয়ার পরই রান নেই। ডানহাতি ব্যাটার জানালেন, ‘২০২৩-এর বিশ্বকাপে যেটা হয়েছে, আমাকে নিয়ে দলের হয়তবা পরিকল্পনা ছিল ওরকম (ছয়-সাতে ব্যাট করানো)। কিন্তু ২০২৩ সালের আগে বিষয়টি ভিন্নরকম ছিল, আমি ব্যাট করেছি অন্য জায়গায়।’

‘সবসময় উপরেই খেলেছি, কিন্তু হঠাৎ করে বিশ্বকাপে যখন ছয়ে-সাতে ব্যাট করেছি, আমার জন্য মানিয়ে নেয়া কষ্টকর হয়েছিল। তারপরও চেষ্টা করেছি দল আমার কাছ থেকে যেটা চেয়েছে ওই অনুযায়ী ফল দেয়ার। হ্যাঁ, কিছু ম্যাচে পারিনি।’

‘অনেকেই বলে ২০২৩-এর বিশ্বকাপটা ভালো হয়নি। খেয়াল করে দেখবেন যে, ছয়-সাত এমন একটা জায়গা যেখানে সবদিন ভালো করতে পারবেন না। দুনিয়ায় এমন পারফর্মার নেই যে সবসময় ভালো করে। জায়গাটা এমন, দুই-একদিন খেলবেন। আমার কাছে মনে হয়নি খুব একটা খারাপ খেলেছিলাম বিশ্বকাপে।’

বাংলাদেশের প্রথম শিরোপা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসে হৃদয়-তামিম-শরিফুলদের হাত ধরে। বিশ্বকাপজয়ী সেই দলের চারজন খেলছেন এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে। প্রত্যাশার সেই পারদটা চড়ানোই থাকছে তাদের ঘিরে।

Tags: ইউএসএওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪লিড স্পোর্টসহৃদয়
Previous Post

বর্ণাঢ্য আয়োজনে টরন্টো সংস্কৃতি সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Next Post

‘একে অপরের ভাষা না বুঝেও’ রিয়েলিটি শো’য়ের বিজয়ী হলেন নিতিন-গৌরব

Next Post
নিতিন-গৌরব 'একে অপরের ভাষা না বুঝেও' রিয়েলিটি শো'য়ের বিজয়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

'একে অপরের ভাষা না বুঝেও' রিয়েলিটি শো'য়ের বিজয়ী হলেন নিতিন-গৌরব

নীলফামারীতে চিয়াসিড ও কিনোয়া আবাদ, বিভিন্ন ধরণের চিয়া ও কিনোয়া দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

নীলফামারীতে চিয়াসিড ও কিনোয়া আবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT