চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাডিলেডের কাছে শিরোপা হাতছাড়া বাংলাদেশ এইচপির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 18, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে শিরোপা নির্ধারণী ম্যাচে হেরে বসেছে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট। ১৭০ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো করলেও একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। শেষপর্যন্ত ৩২ রানের হারে শিরোপা হাতছাড়া করে টাইগার এইচপি দল।

মাররারা ক্রিকেট গ্রাউন্ডে রোববার টসে জিতে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক আকবর আলী। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে বিগ ব্যাশের দল অ্যাডিলেড। জবাবে সবগুলো উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১৩৭ রানে থামে বাংলাদেশ।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালোই করেন জিসান আলম ও তানজিদ হাসান তামিম। ওপেনিং জুটিতে আসে ৩২ রান। পঞ্চম ওভারের শেষ বলে ১৯ বলে ১৮ রান করা জিসানকে ফেরান টিম ওকলি। তানজিদ ধরে খেলার চেষ্টা করেন। অপর প্রান্ত থেকে উইকেট বিলিয়ে দেন পারভেজ হোসেন ইমন। ৬ বলে ৩ রান করেন তিনি।

দলীয় ৭৩ রানে ২৯ বলে ৩৫ রান করে তানজিদ আউট হলে পথ হারায় আকবর আলীর দল। হারাতে থাকে একের পর এক উইকেট। ৯২ রানে ৭ উইকেট হারালে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় লাল-সবুজ দলটি। শেষদিকে রাকিবুল হাসান ৬ বলে ১২ এবং রিপন মন্ডলের ১৩ বলে ১১ রান জয়ের জন্য পর্যাপ্ত ছিল না। ১ বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে ১৩৭ রানে থামে বাংলাদেশ।

টস হেরে ব্যাটে নেমে টম ও’কনেলের ফিফটিতে আগে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রানের সংগ্রহ গড়ে অ্যাডিলেড। ৩৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন ও’কনেল। অধিনায়ক লিয়াম স্কট ১৮ বলে ৩০ করেন। রায়ান কিংয়ের ব্যাটে আসে ১৯ বলে ৩৫ রান।

রোববারই দিনের প্রথম সেমিফাইনালে আকবর আলীর দল হারায় নর্দার্ন টেরিটরিকে। দেড়শর কম পুঁজি নিয়ে দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ২১ রানের জয়ে ফাইনালের টিকিট কেটেছিল বাংলাদেশ।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাডিলেডআকবর আলীবাংলাদেশ এইচপিলিড স্পোর্টস
Previous Post

পদত্যাগ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য

Next Post

পদত্যাগ করেছেন বুয়েটের উপাচার্য

Next Post
বুয়েটের উপাচার্য পদত্যাগের পর এক ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পদত্যাগ করেছেন বুয়েটের উপাচার্য

রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধানদের বৈঠক, বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টকে রাষ্ট্রপতির বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT