চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

এশিয়ান গেমস হকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:15 অপরাহ্ন 06, আগস্ট 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ হকি দলের খেলোয়াড়রা অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান গেমসকে সামনে রেখে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পুরোদমে চলছে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রস্তুতি ক্যাম্প। জাতীয় দলের হেড কোচ পিটার গেরহার্ডের অধীনে স্কোয়াডের খেলোয়াড়রা নিজেদের ঝালিয়ে নিতে কঠোর পরিশ্রম করছেন।

টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স প্রদর্শনের লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল ও আধুনিক হকি টেকনিক রপ্ত করছেন লাল-সবুজের প্রতিনিধিরা। আজকের অনুশীলন সেশনে খেলোয়াড়দের গোল করার দক্ষতা বাড়ানোর ওপর বিশেষভাবে জোর দিয়েছেন হেড কোচ গেরহার্ড।

মাঠের অনুশীলনে আক্রমণভাগের খেলোয়াড়দের ফিনিশিং টাচ, পেনাল্টি কর্নার (পিসি) আদায় ও তা সফলভাবে গোলে রূপান্তর করার বিভিন্ন কৌশল নিয়ে দীর্ঘক্ষণ কাজ করেন বাংলাদেশের খেলোয়াড়েরা। বক্সের ভেতর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং প্রতিপক্ষের রক্ষণ ভেঙে নিখুঁত শট নেয়ার বিষয়ে খেলোয়াড়দের দিকনির্দেশনা দেন এ জার্মান কোচ।

আগামী ১২ আগস্ট বাংলাদেশ হকি দল এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে জার্মানির উদ্দেশে দেশ ছাড়বে। জার্মানিতে প্রায় এক মাসের একটি আবাসিক কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিরা এই সফরে জার্মানির শীর্ষ ও দ্বিতীয় সারির বিভিন্ন ক্লাবের বিপক্ষে মোট ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলবে।

জাপানের আইচি-নাগোয়ায় হতে যাওয়া ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দলের খেলাগুলো ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ খেলবে ‘এ’ পুলে থাকা ভারত, সাউথ কোরিয়া, জাপান, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার বিপক্ষে।

Tags: এশিয়ান গেমসগেরহার্ডজাপানজার্মানিবাংলাদেশলিড স্পোর্টসসাউথ কোরিয়াহকি
Previous Post

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

Next Post

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

Next Post
জনসমাগমের মধ্যে চ্যানেল আই অনলাইন এর ছবি, বাংলাদেশের পতাকা ও জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

একজন পুরুষ ব্যক্তি বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৃষ্টির বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT