চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:22 অপরাহ্ন 23, আগস্ট 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশি ব্যক্তি অফিসে বসে আছেন, পেছনে ঘড়ি ও ডেস্কের বিভিন্ন সামগ্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে বাংলাদেশ জাতীয় হকি দলের আবাসিক ক্যাম্প চলছে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। এশিয়ান গেমসের ভেন্যু জাপানের আবহাওয়ার সাথে মিল রেখে জার্মানিতে কন্ডিশনিং ক্যাম্পে যাওয়ার ছিল বাংলাদেশ দলের। তবে ভিসা জটিলতা ও অন্যান্য ব্যবস্থাপনার অভাবে আপাতত জার্মানি যাচ্ছে না বাংলাদেশ। কন্ডিশনিং ক্যাম্প করতে চীনে যাচ্ছে বাংলাদেশ বলে জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স। 

বাংলাদেশ দলের সার্বিক অবস্থা জানাতে চ্যানেল আই অনলাইনকে আরিফুল হক প্রিন্স জানান, ‘সার্বিক অবস্থা এই ম্যাচগুলো দেখে বোঝা যাবে না। এশিয়ান কাপে যারা খেলবে তাদের সব প্রায় বিশ্বকাপ খেলে আসতেছে। এশিয়ান গেমস অনেক বড় টুর্নামেন্ট। তো আমরা চেষ্টা করছি, যেহেতু জার্মানি আমাদের যাওয়া হচ্ছে না, আমরা ৩০ আগস্টের ভেতর চায়না যাওয়ার চেষ্টা করতেছি।’

‘আপাতত জার্মানিতে হচ্ছে না। সেখানে আমাদের যতগুলো ম্যাচ খেলার কথা ছিল তার সব হবে না। এশিয়ান গেমসের আগে তো আমাদের যেহেতু সময় নাই, আমরা ইতিমধ্যে চায়নার সাথে ছয়টা ম্যাচের শিডিউল পেয়েছি। আমরা চেষ্টা করতেছি ৩০ তারিখের ভিতর মধ্যে সেখানে যাওয়ার। চায়না থেকে ফিরে আর দুই-তিন দিন দেশে থাকবে দল, তারপরে সরাসরি এশিয়ান গেমস।’

এশিয়ান গেমসে বাংলাদেশ দলের কী লক্ষ্য এমন প্রশ্নের উত্তরে প্রিন্স জানান, ‘আমাদের মূল লক্ষ্যই হচ্ছে ষষ্ঠ অবস্থানে থাকা। তো ওইটা নিয়ে আমরা কাজ করছি। যদিও সময় আমরা একটু কম পেয়েছি, আপনারা জানেন যে আমাদের এক মাসও ঠিকমতো হয় নাই। এর মধ্যে চেষ্টা করছি যেকোনো উপায়ে আন্তর্জাতিক প্র্যাকটিস ম্যাচ খেলে এশিয়ান গেমসে অংশগ্রহণ করার জন্য।’

নতুন কোচের অধীনে খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন নিয়ে এ সংগঠক জানান, ‘এমনিতেই আমি এখন আশাবাদী। যেহেতু আরও এক মাস সময় আছে, এরা আস্তে আস্তে আন্তর্জাতিক ম্যাচ খেললে ছন্দে ফিরে আসবে। এই কারণে আমাদের মূল টার্গেট হচ্ছে প্র্যাকটিস ম্যাচ খেলানো, বড় ম্যাচগুলা।’

আমাদের পরিকল্পনা ছিল কোচিং স্টাফের সবাইকে একসাথে পাওয়া। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আমাদের দুজন বিদেশি কোচ পল লিসেক আর অলিভার কার্টজ চায়নাতে দলের সাথে যোগ দেবেন। আশা করি ভালো কিছুই হবে।’

Tags: চীনজার্মানিপ্রিন্সবাংলাদেশবাহফেলিড স্পোর্টসহকি
Previous Post

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

Next Post

বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দাবি ভারতের, আমদানি ব্যাহত হওয়ার আশংকা

Next Post
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দাবি ভারতের, আমদানি ব্যাহত হওয়ার আশংকা

অজিত দোভাল চীনের সঙ্গে সীমান্ত আলোচনা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT