চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 অপরাহ্ন 20, আগস্ট 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ হকির খেলোয়াড়রা প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চার দিনের সংক্ষিপ্ত বিরতি শেষে আবারও পুরোদমে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রশিক্ষণ ক্যাম্প। আসন্ন এশিয়ান গেমস লক্ষ্যে রেখে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এখন কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন খেলোয়াড়রা।

দীর্ঘমেয়াদী নিবিড় প্রশিক্ষণের ধকল ও ক্লান্তি কাটিয়ে উঠতে এই ৪ দিনের ছোট ছুটি দলটির জন্য বেশ কার্যকর ভূমিকা পালন করেছে, জানানো হয়েছে বাংলাদেশ হকি দল থেকে।

জাতীয় দলের সহকারী কোচ ইমরান হাসান পিন্টু জানান, ‘এই বিরতি খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি পুরোপুরি দূর করার পাশাপাশি মানসিকভাবেও সতেজ করে তুলেছে। নতুন উদ্যমে ক্যাম্পে ফিরে আসা পুরো দলটিকে এখন আগের চেয়ে অনেকবেশি চাঙ্গা ও উজ্জীবিত দেখাচ্ছে।’

এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে দেশের জন্য কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনার লক্ষ্যে সাজানো হয়েছে এই প্রস্তুতি পরিকল্পনা। বর্তমানে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রতিদিন সকাল ও বিকেল দুই সেশনে খেলোয়াড়দের স্কিল উন্নয়ন এবং ফিটনেস বৃদ্ধির লক্ষ্যে কঠোর অনুশীলন পরিচালনা করা হচ্ছে।

জাপানের আইচি-নাগোয়ায় হতে চলা ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দলের খেলাগুলো ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর হবে। বাংলাদেশ খেলবে ‘এ’ পুলে থাকা ভারত, সাউথ কোরিয়া, জাপান, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার বিপক্ষে।

আসরের জন্য আগামী ২২ আগস্ট বাংলাদেশ হকি দল প্রস্তুতি নিতে জার্মানির উদ্দেশে দেশ ছাড়বে। প্রায় একমাসের একটি আবাসিক কন্ডিশনিং ক্যাম্প করবে দেশটিতে। লাল-সবুজের প্রতিনিধিরা সফরে জার্মানির শীর্ষ ও দ্বিতীয় সারির বিভিন্ন ক্লাবের বিপক্ষে মোট ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলবে।

Tags: এশিয়ান গেমসজার্মানিবাংলাদেশবাহফেমওলানা ভাসানী স্টেডিয়ামলিড স্পোর্টসহকি
Previous Post

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

Next Post

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

Next Post
তামিম ইকবাল বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে খেলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT