চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আসছেন না রঙ্গনা হেরাথ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও মিরাজ সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

রঙ্গনা হেরাথের সঙ্গে নতুন করে চুক্তি করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ভিন্ন ঘরাণার শর্তে রাজি না হওয়ায় শ্রীলঙ্কান স্পিন বোলিং কোচের সঙ্গে পেশাদার সম্পর্ক শেষ হয়ে গেছে বিসিবির।

জাতীয় দলের জন্য পেস বোলিং কোচ, ব্যাটিং কোচ, পারফরম্যান্স অ্যানালিস্ট এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ চেয়ে গত মাসেই বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। নতুন করে স্পিন বোলিং কোচের জন্যও বিজ্ঞাপন দিতে হয়েছে। কেননা কোচিং স্টাফে এই পদটা এখন খালি।

শনিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে বিসিবির পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘হেরাথ আর আমাদের সঙ্গে নেই। আমরা যে প্রস্তাব দিয়েছিলাম সেটা সে গ্রহণ করেনি। হেরাথের অধ্যায়টা এখানেই সমাপ্ত। আগে আমরা বিজ্ঞাপন দেইনি স্পিন বোলিং কোচ চেয়ে, এটা পরে যোগ করা হয়েছে। কেননা হেরাথের সঙ্গে তখন আমাদের আলাপ-আলোচনা আগাচ্ছিল।’

২০২১ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়া সাবেক স্পিন কোচ হেরাথের দুই বছরের চুক্তি শেষ হয়ে গেছে গত বছরের নভেম্বরে। সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের প্রথম টেস্টের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিদায় নেন হেরাথ।

জানা গেছে নতুন চুক্তির মেয়াদ বছরব্যাপী না করে দিনভিত্তিক করতে চেয়েছিল বিসিবি। তাতে রাজী হননি শ্রীলঙ্কান সাবেক কিংবদন্তি স্পিনার।

সামনেই বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ। ১ মার্চ বাংলাদেশে আসবে সফরকারীরা। খেলা রয়েছে তিন ফরম্যাটেই। তার আগে কোচিং স্টাফ ঢেলে সাজাতে হবে বিসিবিকে।

দীর্ঘ বিরতির পর নতুন অ্যাসাইমেন্টে কাজ করতে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ২০ জানুয়ারি ঢাকায় আসবেন বলে জানানা জালাল ইউনুস। ৬ ফেব্রুয়ারি থেকে সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের ভার্চূয়ালি সাক্ষাৎকার গ্রহণ করা হবে বলেও জানান বিসিবির এই পরিচালক।

Tags: বিসিবিরঙ্গনা হেরাথলিড স্পোর্টসস্পিন বোলিং কোচ
Previous Post

উড়তে থাকা খুলনাকে থামাল বরিশাল

Next Post

স্ত্রীকে ১২ বছর তালাবন্দী রেখেছিল স্বামী!

Next Post
বাড়ির ভিতরে এক নারী, তার মুখে উদ্বেগের ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রীকে ১২ বছর তালাবন্দী রেখেছিল স্বামী!

বাংলা ভাষায় চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় নিউজ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT