চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন ভুল হবে’

বলছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 19, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, বিপরীতে উইকেটরক্ষক দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী অক্টোবরে বাংলাদেশে গড়ানোর সূচিতে আছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজনে শঙ্কা জেগেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন ভুল হবে, বলছেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি।

অজি অধিনায়কের মতে, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় শত শত মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তাই মানবিক বিবেচনায় বাংলাদেশে আসরটি আয়োজন ঠিক হবে না।

‘এ মুহূর্তে সেখানে একটা ক্রিকেট ইভেন্ট চলা, যে দেশ সংগ্রাম করছে এবং এমন একটি দেশ থেকে সম্পদ কেড়ে নেয়ার ব্যাপারটি আমার কাছে কঠিন মনে হচ্ছে। সেখানে যেসব মানুষ মারা যাচ্ছে, তাদের সহায়তায় এখন সবাইকে প্রয়োজন।’

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত এ মুহূর্তে বাংলাদেশে ভ্রমণ না করতে নিজ নাগরিকদের পরামর্শ দিয়েছে। বিষয়টি অবশ্য আইসিসির উপর ছেড়ে দিতে চান হিলি। বলেছেন, ‘এ মুহূর্তে একজন মানুষ হিসেবে সেখানে খেলা আমার জন্য কষ্টের হবে। আমার মনে হচ্ছে, এটি হয়তো ভুল একটা কাজ হবে। নিশ্চিতভাবেই বাংলাদেশে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেয়ে বড় ব্যাপার ঘটছে। তবে আমি এটি আইসিসির উপর ছেড়ে দেব।’

বিশ্বকাপ যেখানেই হোক না কেনো, নিজের দলের প্রতি আত্মবিশ্বাস রয়েছে হিলির। সবশেষ গত মার্চে বাংলাদেশ সফর করেছিল দেশটি। সে অভিজ্ঞতা কাজে দেবে বলে আশা অজি অধিনায়কের। বলেছেন, ‘আমাদের দল অবশ্যই ভারসম্যপূর্ণ, যেখানেই বিশ্বকাপ হোক না কেনো আমরা তা মানিয়ে নিতে পারবো। আমরা অবশ্য ধন্য যে বাংলাদেশে এসেছি এবং সেখানকার কন্ডিশনের স্বাদ পেয়েছি। কিন্তু যেখানেই হোক না কেনো আমরা তা মানিয়ে নিতে প্রস্তুত থাকবো।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকে পালাবদল চলছে দেশের ক্রীড়াঙ্গনেও। আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যত স্থবির হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপাতি নাজমুল হাসানসহ বেশ কয়েকজন পরিচালক আত্মগোপনে আছেন। পদত্যাগ করেছেন বিসিবি পরিচালকদের মধ্যে জালাল ইউনুস।

এমন পরিস্থিতিতে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে। এরমধ্যে বিকল্প ভেন্যুর চিন্তা করছে আইসিসিও। অবশ্য তাদের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব নাকোচ করে দিয়েছে ভারত। সম্ভাব্য তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত ও জিম্বাবুয়ে।

Tags: অস্ট্রেলিয়াবাংলাদেশভারতমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসহিলি
Previous Post

ক্লুনি ফাউন্ডেশনকে ‘অবাঞ্ছিত’ বলে নিষিদ্ধ করেছে রাশিয়া

Next Post

দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ

Next Post
বাংলাদেশের ১২ সিটি করপোরেশনের লোগো সমূহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গুরুত্বপূর্ণ’ ম্যাচে জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT