চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ উইকেট নিয়ে সতীর্থদের কৃতিত্ব দিলেন হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার হাসান ৫ উইকেট নিয়ে কৃতিত্ব দিলেন সতীর্থদের. Channel i News - চ্যানেল আই নিউজ

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনে বাংলাদেশের পেসাররা দাপট দেখিয়েছেন। হাসান মাহমুদ এবং নাহিদ রানার তোপে ধসে গেছে পাকিস্তানের ব্যাটিং ইউনিট। ১৭২ রানে থেমেছে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন হাসান। অনন্য সাফল্যের কৃতিত্ব সতীর্থদের দিচ্ছেন টাইগার তারকা।

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন হাসান মাহমুদ। অনুভূতি জানাতে সতীর্থদের কৃতিত্ব দিলেন। বললেন, ‘আসলে আমার সতীর্থদের কৃতিত্ব দেয়া উচিত, যারা প্রতিটি বলেই অনেক পরিশ্রম করে।’

‘প্ল্যান আসলে খুবই সিম্পল ছিল। নতুন বল হাতে নিয়ে চেষ্টা করতে হয়েছে লাইন অনুযায়ী বল করে যাওয়া, যে রকমটা অধিনায়ক এবং দল চেয়েছে। আমরা চেষ্টা করেছি নিজেদের প্ল্যানে বল করে উইকেট তোলার চেষ্টা করে যাওয়া।’

বাংলাদেশের বোলাররা পাকিস্তান ব্যাটারদের চেপে ধরলে মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান বড় জুটি গড়ার চেষ্টা করেন। সপ্তম উইকেটে দুজনে ৫৫ রান তোলেন। দুই ব্যাটার বাংলাদেশকে কিছুটা দুশ্চিন্তায় ফেলেছিলেন। রিজওয়ানকে ফিরিয়ে স্বস্তি এনে দেন হাসান।

সেই জুটি প্রসঙ্গে হাসান বললেন, ‘জুটি হলে দলের মধ্যে একটা ধাঁধা সৃষ্টি হয়, চেষ্টা করছিলাম এতকিছু চিন্তা না করে কীভাবে এক জায়গায় বল করে রান আটকানো যায়। দুপাশ থেকেই বাউন্ডারি সেভ করা, সিঙ্গেল-ডাবলস আটকানো, ভালো বল কন্টিনিউ করা যায়। এই পরিকল্পনা ছিল আমাদের।’

‘আমার ভূমিকার কথা বললে, যখনই কোনো পেসারকে বল দেয়া হয় তখন প্ল্যান থাকে উইকেট নেয়ার মতো বল কীভাবে করা যায়। যত বল করতে পারবে তত সফল হতে পারবে। তাসকিন ভাই শুরু করেছিল দিনের প্রথম উইকেট দিয়ে। এরপর রানা দুর্দান্ত বল করেছে। হয়ত মোমেন্টামটা আমাদের দিকে শিফট করেছে। এরপর আমাকে বল দেয়া হল। আমিও প্রসেসে ছিলাম এজন্যই উইকেটটা পেলাম আরকি।’

উইকেট শিকার করা হাসান দলের সাফল্যে বেশ খুশি। এমন সাফল্য দেশ ও দলের জন্য গর্বের বিষয় বললেন। বললেন, ‘৫ উইকেট পাওয়া অনেক আনন্দের, দেশ এবং দলের জন্য গর্বের। একটি ম্যাচে আমরা জিতলাম। এখন আরও একটি ম্যাচে ভালো করতে পারছি। এখানেও জেতার সুযোগ রয়েছে। অনেক খুশি আমরা।’

Tags: বাংলাদেশবাংলাদেশ-পাকিস্তান টেস্টরাওয়ালপিন্ডিলিড স্পোর্টসহাসান
Previous Post

বৃষ্টির কারণে যে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশ

Next Post

শেখ হাসিনার হাতে সময় মাত্র ১৮ দিন

Next Post
শেখ হাসিনা, বাংলাদেশ প্রধানমন্ত্রী, সময় সীমা, নির্বাচনী প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার হাতে সময় মাত্র ১৮ দিন

প্রধান উপদেষ্টা গণহত্যার বিচারে সরকারের প্রতিশ্রুতি দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণহত্যার নির্দেশদাতা ও পরিচালনাকারীদের বিচারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT