চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার সীমান্তের নতুন পরিস্থিতিতে কী প্রস্তুতি বাংলাদেশের?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 পূর্বাহ্ন 29, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশ-আংরাকান সীমান্তে মংডু শহর ও নদীর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ২৭১ কিলোমিটার সীমান্তসহ বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্যের ৮০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করা আরাকান আর্মির (এএ) সাথে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ, সাবেক কূটনীতিক এবং শিক্ষাবিদরা।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত ‘রাখাইন আফটার দ্য ফল অব মংডু: ইমপ্লিকেশনস ফর বাংলাদেশ অ্যান্ড দ্য রিজিয়ন’ শীর্ষক এক আলোচনায় তারা এ আহ্বান জানান।

বিআইপিএসএস সভাপতি মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে মিয়ানমারে বাংলাদেশের সাবেক ডিফেন্স এ্যাটাচে, লিবিয়ায় সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মো. শহীদুল হক এবং ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসি প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন।

আব্বাসি বলেন, ‘আমার মতে, আরাকান আর্মির সাথে কূটনৈতিকভাবে যোগাযোগ স্থাপনের এখনই উপযুক্ত সময়, কেননা অনেক ক্ষেত্রেই এটি একটি মানসম্পন্ন পদ্ধতি। তবে আমাদের সামরিক বিকল্পগুলোও উন্মুক্ত রাখা উচিত।’

ঢাকা যদি আরাকান আর্মির মতো বিদ্রোহী বাহিনীর সাথে সরাসরি যোগাযোগ করতে না পারে, তাহলে যোগাযোগ স্থাপনের জন্য সমস্ত সম্ভাব্য অনানুষ্ঠানিক চ্যানেলগুলো খুঁজে বের করারও পরামর্শ দেন তিনি। রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিদ্রোহের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে বলেও সতর্ক উচ্চারণ করেন আব্বাসি।

মেজর জেনারেল (অব.) মুনিরুজ্জামান বলেন, রাখাইনের জটিল পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের উচিত একটি সুস্পষ্ট কৌশল প্রণয়ন করা। তিনি সতর্ক করে বলেন, ‘আমরা যদি সময়মতো আরাকান আর্মির সাথে যোগাযোগ স্থাপন না করি, তাহলে বিকল্প দেখতে হবে। রাখাইন স্থলবেষ্টিত নয় এবং সামুদ্রিক রুটের মাধ্যমেও বহিরাগত যোগাযোগ স্থাপনের একটি প্রক্রিয়া রয়েছে।’ ভারতের দৃষ্টিভঙ্গিতুলে ধরে, মুনিরুজ্জামান উল্লেখ করেন যে নয়াদিল্লি ঐতিহাসিকভাবে মিয়ানমারের জান্তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও, রাখাইনের পরিবর্তনশীল অবস্থার আলোকে আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক স্থাপনে কৌশল নিচ্ছে বলে মনে হচ্ছে।

সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) হক আরাকান আর্মির সাথে সম্পর্ক স্থাপনকে বাংলাদেশের জন্য একটি সম্ভাব্য ‘উইন-উইন সিচুয়েশন’ হিসেবে বর্ণনা করেন, যা শুধুমাত্র নিরাপত্তা নয়, অর্থনৈতিক স্বার্থের জন্যও উপকৃত হবে। তার দৃষ্টিতে, রাখাইনে আরাকান আর্মির আধিপত্য ভারতের জন্য একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে, যা বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুযোগ এনে দিতে পারে।

তিনি বলেন, এটি আমাদের জন্য সুযোগ। প্রথমবারের মতো আমরা চালকের আসনে আছি, বিশেষ করে ভারতের সাথে আমাদের স্বার্থ নিয়ে আলোচনা করার জন্য।’

গত সপ্তাহে থাইল্যান্ডে এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চলমান সীমান্ত ও রাখাইন সমস্যা সমাধানে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন। আরাকান আর্মির মতো কোন বিদ্রোহী গোষ্ঠীর সাথে ঢাকা যুক্ত হতে না পারার কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

মিয়ানমার বিষয়ে একটি অনানুষ্ঠানিক আলোচনায় যোগ দেওয়ার পর হোসেন ঢাকায় সাংবাদিকদের বলেন, ‘আমি মিয়ানমারকে জানিয়েছি যে সীমান্ত আর তাদের নিয়ন্ত্রণে নেই। এটি এখন আরাকান আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। একটি রাষ্ট্র হিসাবে আমরা তাদের সাথে যুক্ত হতে পারি না। সীমান্ত ও রাখাইন সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে মিয়ানমারকে অবশ্যই একটি উপায় খুঁজে বের করতে হবে। যাতে সমাধান করা যায়।’

রাখাইনে আরাকান আর্মির ক্রমবর্ধমান প্রভাব এবং নতুন বাস্তবতা সীমান্ত ব্যবস্থাপনায় বাংলাদেশে প্রভাব ফেলে এবং নতুন করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের এ দেশে প্রবেশের শংকা সৃষ্টি হয়।

Tags: আরাকান আর্মিরাখাইন রাজ্য
Previous Post

প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের ৪ জানুয়ারির ‘সমাবেশ’ নিয়ে যা জানা গেল

Next Post

শরফুদ্দৌলার সিদ্ধান্তে অসন্তুষ্ট কামিন্স, পাননি রিভিউও

Next Post
ফর্মে থাকা ক্রিকেটার ও কোচের মধ্যে আলোচনা, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।. Channel i News - চ্যানেল আই নিউজ

শরফুদ্দৌলার সিদ্ধান্তে অসন্তুষ্ট কামিন্স, পাননি রিভিউও

আকাশে বাতাসের দিক নির্দেশক ও একটি ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT