চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:24 অপরাহ্ন 17, অক্টোবর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস ভবন ও লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভারতের ত্রিপুরায় গরু চুরির অভিযোগে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার ১৭ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনার কঠোর সমালোচনা করে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই জঘন্য ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং ভারত সরকারকে আহ্বান জানাচ্ছে যেন তারা এই ঘটনার পূর্ণ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সীমান্তের যে প্রান্তেই কেউ অবস্থান করুক না কেন, তার মানবাধিকারের সুরক্ষা পাওয়া মৌলিক অধিকার। ভবিষ্যতে এ ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয় বিবৃতিতে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভারতের ত্রিপুরায় গরুচোর সন্দেহে তিন বাংলাদেশিকে স্থানীয়রা পিটিয়ে হত্যা করে। নিহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের পণ্ডিত মিয়া, কবিলাসপুর গ্রামের সজল মিয়া এবং আলীনগর গ্রামের জুয়েল মিয়া (৩৫)। তারা পেশায় দিনমজুর ছিলেন।

Tags: তীব্র নিন্দাপিটিয়ে হত্যাবাংলাদেশ সরকারভারত
Previous Post

বিশ্বে দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে ঢাকা

Next Post

কু‌ড়িগ্রামে নারী ও শিশুসহ ১১ রো‌হিঙ্গা আটক

Next Post
কু‌ড়িগ্রামে নারী ও শিশুসহ ১১ রোহিঙ্গা আটক, গ্রেপ্তারি পরোয়ানা. Channel i News - চ্যানেল আই নিউজ

কু‌ড়িগ্রামে নারী ও শিশুসহ ১১ রো‌হিঙ্গা আটক

সাংবাদিক ফারুখ ফয়সল আর নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT