বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩ স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩ অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের আজ ৯ এপ্রিল অনুষ্ঠিত ৮ম সভার সিদ্ধান্তক্রমে অনিবার্যকারণবশত নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।









