চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুমে প্রথম জয় পেল আবাহনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 অপরাহ্ন 28, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাহনী

অবশেষে মৌসুমের প্রথম জয়ের স্বাদ পেল ঢাকা আবাহনী। বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের চতুর্থ ম্যাচে জয় পেয়েছে দলটি। ১০ জনে দল নিয়েও দারুণ জয় তুলে নিয়েছে পুলিশ এফসির বিপক্ষে। রহমতগঞ্জের সাথে ড্র দিয়ে শুরু করা আসরে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ ব্রাদার্স ইউনিয়ন এবং চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে হেরেছিল ক্লাবটি।

শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়েছে মারুফুল হকের শিষ্যরা। আবাহনীর হয়ে গোল দুটি করেছেন সুলেমান দিয়াবাতে এবং এনামুল ইসলাম। ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আবাহনীর আলমগীর মোল্লা।

ম্যাচের শুরু থেকেই একের পর আক্রমণ চালায় দুই দল। তবে প্রথমার্ধে এগিয়ে যায় আবাহনী। ম্যাচের ২৩ মিনিটে পুলিশের পাওলো হেনরিক ডি-বক্সের ভিতরে দিয়াবাতেকে ফাউল করলে পেনাল্টি পায় আবাহনী। সেখানে থেকে ২৫ মিনিটে গোল করেন মালির এ ফরোয়ার্ড, লিড পায় আবাহনী। বিরতিতে যাওয়ার ২ মিনিট আগে ব্যবধান দিগুণ করে ঢাকার ক্লাবটি। শেখ মোরসালিনের ফ্রি কিক থেকে গোল করেন এনামুল। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।

দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করে পুলিশ এফসি, তাতেও জালের দেখাও পায়নি দলটি। নির্ধারিত সময়ের সাথে যোগ করা হয় ১০ মিনিট, শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত আক্রমণ চালায় পুলিশ এফসি। ম্যাচজুড়ে আবাহনীর চেয়ে বেশি বল দখলেও রাখে দলটি, কিন্তু পারেনি কোন সুবিধা করতে।

দিনের আরেক ম্যাচে মানিকগঞ্জে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারায় ফর্টিস এফসি। ম্যাচের ১৫ মিনিটে ডি-বক্সের বাইরে ফ্রি কিক পায় ফর্টিস, সেখানে থেকে শট চালান ওনিয়েকাচি ওকাফো। শটটি পোস্টে লেগে রিয়াজ উদ্দিন সাগরের পায়ে এলে সেখানে থেকে গোল করে ফর্টিসকে লিড এনে দেন তিনি।

আবাহনী ৪ ম্যাচ শেষে ১ জয় ১ ড্র ও দুই হারে ৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ষষ্ঠ স্থানে। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রহমতগঞ্জ এবং তৃতীয় স্থানে আছে ফর্টিস।

Tags: আবাহনীকিংসফর্টিসবাংলাদেশ ফুটবল লিগমোহামেডানলিড স্পোর্টস
Previous Post

বিপিএল নিলাম: জানার আছে যা কিছু

Next Post

নির্বাচনের ৩ দিন পরেই ক্ষমতা দখল! গিনি-বিসাউয়ে কী ঘটল?

Next Post
গিনি-বিসাউয়ে সেনা মোতায়েন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের ৩ দিন পরেই ক্ষমতা দখল! গিনি-বিসাউয়ে কী ঘটল?

গণভোটের জন্য ভোট দিচ্ছেন একজন ভোটার, সংবাদপত্রের পাতা ও পেনসিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গণভোট কতবার কী কারণে হয়েছিল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT