র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে ভুটানে গিয়েছিল বাংলাদেশ। একটি করে জয় ও হারে সফর শেষ করেছে জামাল ভূঁইয়ার দল। তাতে ফিফা র্যাঙ্কিংয়ে ২ ধাপ অবনমন হয়েছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের।
বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র্যাঙ্কিং হালনাগাদে দুইধাপ পিছিয়ে ১৮৪ থেকে ১৮৬ নম্বরে নেমে গেছে লাল-সবুজের দল। র্যাঙ্কিংয়ে অবনতি হলেও রেটিং পয়েন্ট (০.০৪) বেড়েছে বাংলাদেশের। ৮৯৬.৬৭ পয়েন্ট এখন জামাল-তপু বর্মণদের। দুধাপ অবনতি হয়েছে ভুটানেরও। তারা নেমেছে ১৮৪ নম্বরে।
শীর্ষ ১৫টি দলের অবস্থান নড়েনি। আগের র্যাঙ্কিংয়েই আছে তারা। বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার কাছে হেরে পয়েন্ট হারালেও শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। দুইয়ে ফ্রান্স, তিনে স্পেন, চারে ইংল্যান্ড এবং পাঁচে অবস্থান ব্রাজিলের।









