চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে বাংলাদেশের চাই ১৫৭ রান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 09, মার্চ 2023
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাট করে, উইকেটের পাশে ফিল্ডার দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: পাওয়ার প্লে’র শেষ ওভারে মিডঅনে সহজ ক্যাচ তুললেন জস বাটলার। বোলার নাসুম আহমেদ উদযাপনের অপেক্ষায়। অবাক করে বল হাতে জমাতে ব্যর্থ হলেন সাকিব আল হাসান। ১৯ রানে জীবন পেয়ে ইংল্যান্ড ওপেনার খেললেন ৬৭ রানের ইনিংস। সফরকারী দলের অধিনায়ক বড় সংগ্রহের ভিত গড়ে দেন। পরে স্লগ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশকে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছে এই ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। শেষ ৪ ওভারে মাত্র ২১ রান তুলতে পারে তারা।

দুই ওপেনার ভুগিয়েছেন বাংলাদেশকে। ৮০ রানের জুটি গড়ার পথে অবশ্য সুযোগ দিয়েছিলেন দুজনই। ২০ রানে নাসুমকে ফিরতি ক্যাচ দিয়েছিলেন ফিল সল্ট। লুফে নিতে পারেননি বাঁহাতি স্পিনার। পরে সাকিব ক্যাচ ছাড়েন বাটলারের।

৩৫ বলে ৩৮ রান করে নাসুমের বলে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ হন সল্ট। ওপেনিং জুটি ভাঙার পর ডেভিড মালান টিকতে পারেননি বেশিক্ষণ। ৪ রান করে সাকিবের বলে আউট হন। লড়াই চালিয়ে যান বাটলার। ৪২ বলে চারটি করে চার-ছক্কায় ৬৭ রান করে হাসান মাহমুদের বলে আউট হন অধিনায়ক।

আগের ওভারের শেষ বলে দ্রুত রান তুলতে থাকা বেন ডাকেটকে বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। পরপর দুই বলে উইকেট হারানোর পর ইংল্যান্ডকে চেপে ধরে বাংলাদেশ। ১৩ বলে তিনটি চারে ২০ রান করেন ডাকেট।

হাসান মাহমুদের দ্বিতীয় শিকার হন স্যাম কারেন (৬)। তাসকিন আহমেদ ক্রিস ওকসকে বোল্ড করলে দেড়শর আগেই ছয় উইকেট হারায় ইংল্যান্ড। পরে আর হাত খুলে মারতে পারেননি কেউ। নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান তুলেছে বাটলারের দল।

Tags: বাটলারবাংলাদেশ-ইংল্যান্ডবিশ্বকাপবিসিবিলিড স্পোর্টসসল্টসাকিব
Previous Post

ধারের টাকা ফেরত চাওয়ায় শিশু সন্তানকে হত্যা

Next Post

টি-টুয়েন্টির টানে ফিরল দর্শক

Next Post
ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের ভিড়, খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টির টানে ফিরল দর্শক

ডলি জহুরের সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রে অবদান: আজীবন সম্মাননা নিলেন ডলি জহুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT