চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র আন্দোলনের জন্য সরকারি সহায়তা বাড়ানোর আহ্বান

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের নতুন নেতৃত্ব ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:30 অপরাহ্ন 12, মে 2025
in বিনোদন
A A
চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সম্মেলনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) তাদের নতুন নেতৃত্বের ঘোষণা দিয়েছে। এতে জহিরুল ইসলাম কোচিকে সভাপতি এবং মোহাম্মদ নুরুল্লাহকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএফএফএস-এর পক্ষে জানানো হয়, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে অনুষ্ঠিত “জাতীয় ফিল্ম সোসাইটি সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক আবদুস সেলিম এই ঘোষণা দেন। দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪০টি ফিল্ম সোসাইটির প্রতিনিধি সরাসরি এবং আরও ৫টি সংগঠন ভার্চুয়ালি অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, সম্মেলনে বিভিন্ন ফিল্ম সোসাইটির চলমান কার্যক্রমের হালনাগাদ তুলে ধরা হয় এবং গুরুত্ব সহকারে আলোচনা করা হয় কিছু জটিল চ্যালেঞ্জ নিয়ে—যেমন দর্শকসংখ্যার ক্রমহ্রাস, অর্থনৈতিক সংকট এবং মানসম্মত চলচ্চিত্রের অভাব।

তবে সম্মেলনের আলোচনায় শুধুই হতাশার চিত্র ছিল না। অংশগ্রহণকারীরা আলোকপাত করেন তৃণমূলে চলচ্চিত্র সংস্কৃতি গড়ে তোলার সম্ভাবনা, নতুন প্রজন্মের দর্শক গঠনের উদ্যোগ এবং উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের জন্য প্ল্যাটফর্ম তৈরির সুযোগের দিকেও।

নতুন নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক আবদুস সেলিম বলেন, “ফেডারেশন যেন আরও উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক হয় এবং আঞ্চলিক চলচ্চিত্র সংগঠনগুলোর দাবিদাওয়ার প্রতি বিশেষ মনোযোগ দেয়া হয়, সেটি নিশ্চিত করতে হবে।”

নতুন দায়িত্ব গ্রহণ করে সভাপতি জহিরুল ইসলাম কোচি বলেন, “আজকের পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের চলচ্চিত্র আন্দোলনকে নতুনভাবে সংগঠিত করতে হবে এবং তা করতে হবে সময়োপযোগী চিন্তা ও বাস্তবতার আলোকে। এই সম্মেলনের মাধ্যমে আমরা তৃণমূলের কণ্ঠস্বর শুনেছি—এবং সেই ভাবনাগুলো বাস্তবায়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ বলেন, “এই সম্মেলনের প্রধান লক্ষ্য ছিল দেশের সব চলচ্চিত্র সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে একত্রিত করা এবং তাদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে গভীরভাবে জানা। আগামী দিনে ফেডারেশন তাদের কার্যক্রম আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”

সম্মেলনে অংশগ্রহণকারী সংগঠনগুলো চলচ্চিত্র আন্দোলনের জন্য সরকারি সহায়তা বাড়ানোর আহ্বান জানায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয় যোগাযোগ ও সমন্বয়ের ওপর জোর দেয় যাতে ফিল্ম সোসাইটি আন্দোলনের জন্য পর্যাপ্ত সম্পদ নিশ্চিত করা যায়।

Tags: চলচ্চিত্রফিল্ম সোসাইটিলিড বিনোদন
Previous Post

বিখ্যাত রয়্যাল অ্যালবার্ট হলে ‘আরআরআর’!

Next Post

ঈদে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে সড়ক ও রেলপথে বিশেষ ব্যবস্থা: সেতু উপদেষ্টা

Next Post
সেতু উপদেষ্টার বৈঠকে বক্তা, অন্যান্য সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে সড়ক ও রেলপথে বিশেষ ব্যবস্থা: সেতু উপদেষ্টা

রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্তের আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT