চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৬ সালের মধ্যে রপ্তানি লক্ষ্যমাত্রা ১শ’ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:48 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A
বাণিজ্যমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, পেছনে চ্যানেল আই লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, সরকার ২০২৬ সাল নাগাদ ১শ’ বিলিয়ন এবং ২০২৪ সাল নাগাদ ৮০ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

তিনি বলেন, এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকার পণ্য ও বাজার বহুমূখীকরণের চেষ্টা করছে। একইসাথে প্রধান রপ্তানী পণ্য পোশাকের রপ্তানি প্রবৃদ্ধির বর্তমান ধারা আরও জোরদারের উদ্যোগ নিয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ওভারসিজ করসপনডেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ওকাব) আয়োজিত মিট দ্য টক অনুষ্ঠানে  এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তৈরি পোশাক শিল্পের রপ্তানি বাড়ানোর মত সক্ষমতা আমাদের রয়েছে। এছাড়া প্রতিবছর চীন থেকে যেসব শিল্প-কারখানা স্থানান্তর হচ্ছে। তার ৪/৫ শতাংশ কারখানা বাংলাদেশে আসলে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন নয়।’

ভারতে আগামী তিন বছরের মধ্যে রপ্তানি ৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিগত অর্থবছরে ভারতে রপ্তানি ১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। প্রতিবছর সেখানে অন্তত ৫শ’ মিলিয়ন ডলারের রপ্তানি বাড়ানো সম্ভব।

তিনি জানান, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট, কৃষিজাত পণ্যসহ আরও কিছু পণ্য রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে এবং সেটার প্রতি সরকার বিশেষ নজর দিচ্ছে।

সরকারের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেঁধে দেওয়া প্রসঙ্গে টিপু মুনশি বলেন, ভোজ্যতেল ও চিনির দাম বাণিজ্য মন্ত্রণালয় বেঁধে দিতে পারেন। এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু বাকি পণ্যের দাম বেঁধে দেওয়ার দায়িত্ব কৃষি মন্ত্রণালয়ের। দাম বেঁধে দেওয়ার ঘোষণা আসতে হবে কৃষি মন্ত্রণালয় থেকে। এ সংক্রান্ত একটি চিঠি কৃষি মন্ত্রণালয়কে দেওয়া হবে বলে তিনি জানান।

বাণিজ্য মন্ত্রী বলেন, ডলারের পাশাপাশি ইউয়ান ব্যবহার নিয়ে আলোচনা চলছে। আমাদের ডলারের ওপর নির্ভরশীলতা কমানো দরকার। অর্থ মন্ত্রণালয় বিকল্প মুদ্রার ব্যবহার নিয়ে কাজ করছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর ভারত সফরে অ্যান্টি ডাম্পিং ট্যারিফ নিয়ে আলোচনার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশের সরকার প্রধানের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ভারত অ্যান্টি ডাম্পিং ট্যারিফ বসাতে পারে না। আন্তর্জাতিক আদালতে না গিয়ে আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করার। ভারতের প্রধানমন্ত্রী বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে কয়েকটি পণ্যের দাম কমেছে, কিন্তু জাহাজ ভাড়া ও অন্যান্য পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সেটার পুরোপুরি সুফল আমরা পাচ্ছি না।’

 

Tags: পোশাক শিল্প
Previous Post

শুটিং করতে গিয়ে ৫ দিন দৌলতদিয়া থেকেছি: জেসমিন

Next Post

বলাকৈর পদ্মবিল দেখে মুগ্ধ পর্যটকরা

Next Post
পর্যটকরা বলাকৈর পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলাকৈর পদ্মবিল দেখে মুগ্ধ পর্যটকরা

আর্জেন্টিনার মেসি গোল উদযাপন করছেন বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ডাক পেয়েছেন মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT