চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা ভালো বোলিং করিনি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 অপরাহ্ন 10, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত বল করেছিলেন পেসার মোস্তাফিজুর রহমান-শরিফুল ইসলামরা। স্পিনার মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক সাকিব আল হাসানও উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে সেটি হয়নি, অধিকাংশ বোলারের ইকোনোমি ছয়ের বেশি উঠেছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সে বিষয়টি তুলে ধরেছেন কোচ হাথুরুসিংহে। 

বোলারদের নিয়ে অভিজ্ঞ এ কোচ বলেছেন, ‘পাওয়ার প্লেতে, সাধারণত একদিনের ম্যাচে সিম মুভমেন্ট থাকে। বোলাররা যদি কৌশলী হয়, তাদের গতি বেশী থাকে। প্রথমে ওরা কিছুটা দেখে খেলেছে, তারপরও বেশ ভালো বল করেছে। যদি আমরা শুরুতে উইকেট পেতাম, গল্পটা ভিন্ন হতে পারতো।’

‘স্ট্যাম্পের বাইরে বল করার কোনো পরিকল্পনা ছিল না, স্ট্যাম্পেই বল করার পরিকল্পনা ছিল। আমি মনে করি, এটার বাস্তবায়নই আমাদের ডুবিয়েছে, বিশেষ করে এ ম্যাচে। গত ম্যাচে আমরা দারুণভাবে ফিরে এসেছিলাম। আমাদের স্পিনাররাও আমাদের খেলায় ফিরিয়েছিল।’

‘আজকে যেভাবে আমরা শুরু করেছি তাতে কিছুটা হতাশ। আমরা কিছুটা স্ট্যাম্পে বল করতে পারতাম, বিশেষত প্রথম ১০ ওভারে। আমরা আসলে ভালো বল করিনি।’

টসে জিতেও প্রথমে ব্যাট না নিয়ে বল করা সম্পর্কে হাথুরু বলেন, ‘আমি মনে করি না আমরা প্রথমে বল করে ভুল করেছি। কারণ যখন খেলা শুরু হয়েছিল তখন উইকেট বোলারদের পক্ষে ছিল।’

Tags: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডটিম টাইগার্সবাটলারবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসশরিফুলসাকিবহাথুরু
Previous Post

ভালোটা মনে রেখে এগিয়ে যাওয়ার কথা বললেন সাকিব

Next Post

ফিলিস্তিনিদের ওপর হামলাকে গণহত্যা অভিহিত করেছে সিপিবি

Next Post
বিশাল বিক্ষোভ মিছিল, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনিদের ওপর হামলাকে গণহত্যা অভিহিত করেছে সিপিবি

প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, পেছনে অন্যান্য নেতা উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও কারচুপির মাধ্যমে ক্ষমতায় থাকতে চায় সরকার: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT