চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগ্রাসী-কার্যকরী ব্যাটিংয়ের জন্য দলে ইমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 12, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ইমন ব্যাটিং করছেন, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর জাতীয় দলে এখনও নিয়মিত হতে পারেননি বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। পাকিস্তানে হাইব্রিড মডেলে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নিয়েছেন। তার সুযোগ পাওয়া নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

গাজী আশরাফ বলেছেন, ‘পারভেজ হোসেন ইমনকে নিয়ে বলতে পারেন আহামরি কোনো পারফরম্যান্স তার নেই। এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে আমরা যে জিনিসটা খুঁজছি, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে, পাওয়ার প্লেতে আগ্রাসী-কার্যকরী ব্যাটিং, সে জিনিসটা তার মধ্যে আছে। যদি কোনো কারণে দুজন ওপেনারের মধ্যে তাকে থার্ড চয়েস হিসেবে নিতে হয়, একই টেম্পোতে একই আগ্রাসনে সে ব্যাট করতে পারবে।’

‘তার যেটা আমাদের আকৃষ্ট করেছে, কখনই মনে হয় এটা অপরচুনিটি কিছু রান করতে হবে। দলকে জেতানোর জন্য, দলের মূল লক্ষ্য ঠিক রাখার জন্য আগ্রাসী ক্রিকেট খেলে। মূখ্য বিষয় এটাই। এত বড় গ্লোবাল টুর্নামেন্টে তাকে যদি রাখা যায়, তার উপর আস্থা আছে। ভবিষ্যতে দীর্ঘদিন দলে কন্টিনিউ করবে এই আস্থা আছে, এ কারণেই তাকে নেয়া।’

‘একাদশ নির্বাচনের ক্ষেত্রে আমরা নির্বাচকরা হস্তক্ষেপ করি না। অধিনায়ক এবং কোচের মতামতের মূল্যই সবচেয়ে বেশি। তারা যে খেলোয়াড়কে সবচেয়ে উপযুক্ত মনে করে তাকেই খেলায়। এ কারণেই ইমনকে হয়ত দেখতে পারেননি।’

‘দল গঠনে আমাদেরও মনে হয় এই খেলোয়াড় হয়ত কার্যকরী ভূমিকা রাখতে পারে। এ নিয়ে আলোচনা হয়, কেন নিচ্ছি সেই যৌক্তিকতা তুলে ধরি। জুনিয়র তামিমের মনোভাবের সঙ্গে মিল রেখে আমরা একজনকে খুঁজেছি।’

পারভেজ হোসেন ইমনের বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে টি-টুয়েন্টি ক্রিকেটে। এপর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন, ১২.৫৭ গড়ে রান করেছেন ৮৮। তার সর্বোচ্চ ইনিংসটি ৩৯ রানের। ওয়ানডেতে আভিষেকের অপেক্ষা ঘুচতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই।

Tags: ইমনগাজী আশরাফচ্যাম্পিয়ন্স ট্রফিবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

গোপন বিয়ের খবর প্রকাশ্যে আসায় যা বললেন পড়শী

Next Post

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি স্বাক্ষরিত

Next Post
বাংলাদেশ ও সৌদি আরবের প্রতিনিধিরা হজ চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি স্বাক্ষরিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গম্ভীর মুখে, পেছনে বাংলাদেশ পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্বাচলের প্লট: শেখ হাসিনা-পুতুলসহ ১৬ জনের নামে দুদকের মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT