চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:50 পূর্বাহ্ন 17, ডিসেম্বর 2025
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের পতাকা উত্তোলন অনুষ্ঠান, পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস, লিসবন। মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে মান্যবর রাষ্ট্রদূত ড. এম. মাহফুজুল হক দূতাবাসে কর্মরত সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন।

মঙ্গলবার বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কমিউনিটির ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র এবং সাংবাদিকসহ পর্তুগালে বসবাসরত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়।

আলোচনা পর্বে উপস্থিত প্রবাসীদের মধ্য থেকে প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ী, ছাত্র ও সাংবাদিকগণ বক্তব্য রাখেন এবং মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সকল ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর আলোকপাত করেন।

মান্যবর রাষ্ট্রদূত জনাব ড. এম. মাহফুজুল হক মহোদয় তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে ও জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত দেশ পেয়েছি, সেই দেশকে একটি পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে এবং শক্তিশালী ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকল বিদ্বেষ-বিভেদ, হিংসা-প্রতিহিংসা ভুলে গিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে।

Tags: উদযাপনপর্তুগালবাংলাদেশ দূতাবাসমহান বিজয় দিবস
Previous Post

মেলায় মিশা–বুবলীর হঠাৎ দেখা!

Next Post

বিজয় দিবসে টঙ্গীর নৈশ বিদ্যালয়ে ‘মেঘমল্লার’ প্রদর্শনী

Next Post
বিজয় দিবসে টঙ্গীর নৈশ বিদ্যালয়ে ‘মেঘমল্লার’ প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসে টঙ্গীর নৈশ বিদ্যালয়ে ‘মেঘমল্লার’ প্রদর্শনী

পোশাক পরা রোনালদো ফুটবল মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা দ্য বেস্টে কেন ভোট দেননি রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT