চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সার্কাস’ বিপিএল দেখতে বসলে টিভি বন্ধ করে দেন হাথুরুসিংহে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে বসে আছেন, পেছনে বিজ্ঞাপনের ব্যাকড্রপ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মান নিয়ে প্রশ্ন তোলা নতুন কিছু নয়। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি নিয়ে আলোচনা-সমালোচনা হয় প্রচুর। সেই বিপিএল নিয়ে বোমা ফাটানো মন্তব্য করেছেন বাংলাদেশ দলের হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও।

ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে বিপিএল নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন টাইগারদের শ্রীলঙ্কান কোচ। হাথুরুর মতে, দেশের শীর্ষ এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগটি অনেকটা ‘সার্কাসের’ মতো। যা দেখতে বসলে প্রায়ই তিনি টিভি বন্ধ করে দেন।

‘আমাদের (বাংলাদেশে) সঠিক কোনো টি-টুয়েন্টি টুর্নামেন্ট নেই। কথাটি বলতে খুবই অদ্ভুত শোনাচ্ছে। তবে এটাই বলতে বাধ্য হচ্ছি। যখন বিপিএল দেখতে বসি, মাঝে মাঝে টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়। এই চলমান পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন রয়েছে।’

‘আইসিসিকে পদক্ষেপ নিতে হবে। যেখানে কিছু নিয়মকানুন থাকতে হবে। একজন খেলোয়াড় একটি টুর্নামেন্ট খেলছেন এবং মাঝপথেই অন্য টুর্নামেন্টে চলে যাচ্ছেন। এটি সার্কাসের মতো। খেলোয়াড়রা সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, যেমনটা আমি হারিয়ে ফেলেছি।’

বিপিএলকে আন্তর্জাতিক মানের করে তুলতে স্থানীয় খেলোয়াড়দের আরও বেশি অভিজ্ঞ হয়ে উঠতে আলাদা আরও একটি টুর্নামেন্ট চান টাইগার কোচ। বলেছেন, ‘এমন একটা টুর্নামেন্ট দরকার, যেখানে আমাদের খেলোয়াড়রা কিছু করতে পারবে। যেমন সেরা তিনের মধ্যে ব্যাটিং করা, বোলাররা ডেথ ওভারে বোলিং করবে। না হলে তারা এসব কোথায় শিখবে? আমাদের মাত্র একটাই টুর্নামেন্ট।’

‘আমার পরামর্শ হল, বিপিএলের আগে আমাদের আরও একটি টুর্নামেন্ট করা হোক। এখানে ফ্র্যাঞ্চাইজিরা যা ভালো লাগে সেটাই করে, সেরা কিছু খেলোয়াড় খেলছে না। তা না হলে কীভাবে আশা করেন, বাংলাদেশ অন্য দলের চেয়ে ভালো করবে। আমি আসলে এ নিয়ে কঠিন যুদ্ধ করছি।’

Tags: বাংলাদেশ ক্রিকেটবিপিএলবিসিবিলিড স্পোর্টসহাথুরুসিংহে
Previous Post

এসএজি অ্যাওয়ার্ড জিতলেন যারা

Next Post

ধর্ষণবিরোধী আন্দোলনকারীদের বহিষ্কারাদেশ বাতিল চান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

Next Post
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নেটওয়ার্কের শিবিরের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণবিরোধী আন্দোলনকারীদের বহিষ্কারাদেশ বাতিল চান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

অভিযুক্তরা মুখোশ পরে ছবি তোলার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

২ হাজার কোটির আন্তর্জাতিক মাদক কারবারের 'মাস্টারমাইন্ড' তামিল প্রযোজক?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT