চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 15, ডিসেম্বর 2024
in প্রবাস সংবাদ
A A
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে শনিবার (১৪ ডিসেম্বর) যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী
দিবস পালন করা হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীগণ এবং অন্যান্য শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একেবারে চূড়ান্তকালে বাংলাদেশের যে সকল সূর্য-সন্তান, জাতির অত্যন্ত মেধাবী মানুষরা বর্বর হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন, তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি শহীদ সকল বুদ্ধিজীবীর রূহের মাগফেরাত কামনা করেন এবং দেশমাতৃকার স্বাধীনতার জন্য তাদের অতুলনীয় অবদানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, স্বধীনতার ঊষালগ্নে দেশের প্রথিতযশা চিকিৎসক, শিক্ষাবিদ, প্রকৌশলী, সাংবাদিক, লেখক-সাহিত্যিক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ গুণী মানুষদের নির্মমভাবে হত্যা করে জাতিকে মেধাশূণ্য করার হীন উদ্দেশ্য চরিতার্থ করার প্রয়াস চালায় স্বাধীনতাবিরোধীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক মোফাজ্জাল হায়দার চৌধুরী, মুনীর চৌধুরী, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার,
গিয়াস উদ্দীন, ডাঃ ফজলে রাব্বী, আব্দুল আলীম চৌধুরী, সিরাজ উদ্দীন হোসেন, সেলিনা পারভীন, ড. জ্যোতির্ময় গুহ ঠাকুরতাসহ আরও অনেকে এই জঘন্য হত্যাকান্ডের শিকার হন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিধ্বনি করে তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা এই
পরিকল্পিত নৃশংস হত্যাকান্ডের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেয়ার জঘন্য পথ বেছে নেয়।

কনসাল জেনারেল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tags: নিউইয়র্কপালনবাংলাদেশ কনস্যুলেটশহিদ বুদ্ধিজীবী দিবস
Previous Post

জেলে এক রাত যেভাবে কাটিয়েছেন আল্লু অর্জুন

Next Post

হেডের ব্যাক টু ব্যাক, ২৬ ইনিংস পর সেঞ্চুরিতে রেকর্ড স্মিথের

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্মিথের ব্যাট ও ক্যাপ নিয়ে উল্লাসে ভাসছেন সতীর্থরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হেডের ব্যাক টু ব্যাক, ২৬ ইনিংস পর সেঞ্চুরিতে রেকর্ড স্মিথের

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্টমার্টিন ভ্রমণে বিধিনিষেধ কেন অবৈধ নয়: হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT