চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশকে সিরিজে হারাল ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 অপরাহ্ন 29, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, উইকেটের পাশে ফিল্ডার দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফটি করেছেন তানজিদ তামিম। ছবি: বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১৬ রানে হার দেখেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বল হাতে দারুণ প্রত্যাবর্তন করেছিল টিম টাইগার্স। শাই হোপ ও আলিক আথানজের শতরানের জুটির পরও ক্যারিবীয়দের দেড়শ রানের আগে থামায়। এরপর ব্যাট হাতে আবারও ব্যর্থ লিটন দাসের দল। তানজিদ তামিম ক্যারিয়ারের নবম টি-টুয়েন্টি ফিফটির দেখা পেলেও ১৪ রানে হার দেখেছে স্বাগতিক দল। তাতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

চট্টগ্রামের বীরশেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ গড়েছে সফরকারী দল। জবাবে নেমে ৮ উইকেটে ১৩৫ রানে থামে বাংলাদেশ।

রান তাড়ায় নেমে টাইগারদের শুরুটা ভালো হয়নি। ১৩ রানে উদ্বোধনী জুটি ভাঙে। সাইফ ফিরে যান ১১ বলে ৫ রান করে। দ্বিতীয় উইকেটে লিটন ও তানজিদ মিলে যোগ করেন ৩৫ রান। ১৭ বলে ২৩ রানে লিটন ফিরলে জুটি ভাঙে।

তৃতীয় উইকেটে তাওহীদ হৃদয় ও তানজিদ মিলে যোগ করেন আরও ৩৭ রান। ১৪ বলে ১২ রানে হৃদয় ফিরে যান। পরে জাকের ও তানজিদ মিলে যোগ করেন ৩২ রান। ৩টি করে চার ও ছক্কায় ৪৮ বলে ৬১ রান করে তানজিদ ফিরে গেলে জুটি ভাঙে।

এরপর দ্রুতই ফিরে যান জাকের আলি অনিক ও শামীম পাটোয়ারী। জাকের ১৮ বলে ১৭ রান এবং শামীম করেন ২ বলে ১ রান। এরপর রিশাদ ফেরেন খালি হাতে। ওভারের শেষ বলে নাসুম বোল্ড হন ২ রান করে।

ক্যারিবীয় বোলারদের হয়ে রোমারিও শেফার্ড ও আকিল হোসেইন নেন দুটি করে উইকেট। জেসন হোল্ডার নেন ৩ উইকেট।

এর আগে ব্যাটে নেমে ১ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ১০৫ রানের জুটি গড়েন শাই হোপ ও আলিক আথানজে। ১১.২ ওভারে ৫২ রান করা আথানজেকে ফেরান নাসুম আহমেদ। ৩৩ বলের ইনিংসে ছিল ৫ চার ও ৩ ছক্কার মার। এরপরই ধস নামে। ১২ রানের মধ্যে আরও ৪ উইকেট তুলে নেন রিশাদ-নাসুমরা।

হোপকে ফেরান মোস্তাফিজ। ৩টি করে চার ও ছক্কায় ৩৬ বলে ৫৫ রান করেন। শেরফান রাদারফোর্ড (০), রোভম্যান পাওয়েল (৩) ও জেসন হোল্ডার (৪) ফিরে যান নামের সাথে সুবিচার করতে না পেরে।

১১৮ রানে ৬ উইকেট হারানোর পর রোমারিও শেফার্ড ও রোস্টন চেজ মিলে যোগ করেন ২৭ বলে ২৬ রান। ১৯.১ ওভারে দলীয় ১৪৪ রানে শেফার্ডকে ফেরান মোস্তাফিজ। ১৬ বলে ১৩ রান করেন শেফার্ড। পরের বলে খ্যারি পিয়েরেকে বোল্ড করেন টাইগার পেসার।

পরে রোস্টন চেজ ও আকিল হোসেইন ইনিংস শেষ করেন। রোস্টন চেজ ১৪ বলে ১৭ রান এবং আকিল ১ রান করেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে মোস্তাফিজ ৩ উইকেট নেন। রিশাদ ও নাসুম দুটি নেন করে উইকেট। এছাড়া তাসকিন ১ উইকেট নেন।

Tags: ওয়েস্ট ইন্ডিজচট্টগ্রামটি-টুয়েন্টিতামিমতাসকিনবাংলাদেশরিশাদলিটনলিড স্পোর্টসহোপ
Previous Post

কোনো কোনো উপদেষ্টা সেইফ এক্সিট চাচ্ছে: ধর্ম উপদেষ্টা

Next Post

কী চাইছেন ময়মনসিংহের ভোটাররা?

Next Post
একজন পুরুষ সাংবাদিকের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, পেছনে অন্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কী চাইছেন ময়মনসিংহের ভোটাররা?

প্রোটিয়া ব্যাটসম্যানের শট, বাংলাদেশি বোলার উইকেটের দিকে নজর. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়ারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT