চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অভিষেক তানজিমের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:46 পূর্বাহ্ন 28, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার তানজিমের অভিষেকের সময় বল হাতে নেওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে হারের পর এবার দ্বিতীয় ও শেষ ম্যাচে নামছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। ব্যাকফুটে থাকা বাংলাদেশের একাদশে আনা হয়েছে তিন পরিবর্তন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার তিন বছর পর টেস্টে ফিরেছেন ওপেনার এনামুল হক বিজয়, এছাড়া একাদশে এসেছেন অফ স্পিনার নাঈম হাসান। সিলেটে প্রথম টেস্টের পর নাহিদ রানা পিএসএল খেলতে যাওয়ায় একটা বদল অবধারিত ছিলো। তার জায়গায় স্পিন শক্তি বাড়ানো হয়েছে, জায়গা পেয়েছেন নাঈম হাসান। সিলেট টেস্ট খেলা খালেদ আহমেদকে বসিয়ে সুযোগ দেয়া হয়েছে অভিষিক্ত তানজিমকে।

২০২২ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা বিজয় ফেরায় একাদশের বাইরে চলে যেতে হয়েছে মাহমুদুল হাসান জয়কে। বিজয় সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে চারটি করে ফিফটি ও সেঞ্চুরিতে করেছেন ৮৭৪ রান।

জিম্বাবুয়েও তাদের একাদশে একজন পেসার কমিয়ে বাড়িয়েছে স্পিনার, তবে সিলেট টেস্টের একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে নেমেছে সফরকারী দল। উইকেটরক্ষক নায়াশা মায়াভোর পরিবর্তে তাফাদজাও সিগা, ভিক্টর নিয়াউচির পরিবর্তে অভিষেক হচ্ছে লেগস্পিনার ভিনসেন্ট মাসেকেসার।

বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারেন, নিক ওয়েলচ, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, ওয়েসলি মাধভেরে, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা, তাফাদজাও সিগা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।

Tags: এনামুলচট্টগ্রামজিম্বাবুয়েটেস্ট সিরিজবাংলাদেশলিড স্পোর্টসশান্ত
Previous Post

মিরাজের সেঞ্চুরি ও ৫ উইকেট, ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

Next Post

জুলাই শহীদের কন্যার ধর্ষণের শিকার হয়ে মৃত্যুতে আমজনতার দলের বিক্ষোভ

Next Post
জনতা বিক্ষোভে অংশগ্রহণ করে, আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই শহীদের কন্যার ধর্ষণের শিকার হয়ে মৃত্যুতে আমজনতার দলের বিক্ষোভ

প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন, বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT