চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ উইকেটে রেকর্ড গড়া জয়ে আইরিশদের সঙ্গে সিরিজে ফিরল টিম টাইগার্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 অপরাহ্ন 29, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলায় বাংলাদেশের ব্যাটসম্যান আয়ারল্যান্ডের বোলারকে মোকাবিলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হার দেখেছিল বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে টাইগারদের সামনে ১৭১ রানের লক্ষ্য দিয়েছিল আইরিশরা। লিটন দাসের ফিফটি, পারভেজ ইমনের দারুণ ইনিংস এবং শেষদিকে সাইফউদ্দিনের ঝড়ো ক্যামিওতে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশে। রেকর্ড জয়ে সিরিজে ফিরেছে ১-১ সমতা।

দেশের মাটিতে সবচেয়ে বেশি রানতাড়া করে জয়ের রেকর্ড এটি। এর আগে ২০২৪ সালে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৫ রান তাড়া ছিল সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড।

শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে আয়ারল্যান্ড। জবাবে নেমে ২ বল হাতে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

রানতাড়ায় নেমে ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১০ বলে ৭ রান করে তানজিদ তামিম ফেরেন। দ্বিতীয় উইকেটে লিটন দাস ও পারভেজ হোসেন ইমন মিলে যোগ করেন ৪৩ বলে ৬০ রান। ৯.৫ ওভারে দলীয় ৮৬ রানে ইমন ফিরলে জুটি ভাঙে। ৫ চার ও ২ ছক্কায় ২৮ বলে ৪৩ রান করেন ইমন।

তৃতীয় উইকেট জুটিতে সাইফ হাসানকে নিয়ে ৩১ বলে ৫২ রান যোগ করেন লিটন। ক্যারিয়ারের ১৬তম টি-টুয়েন্টি ফিফটি করে লিটন ফিরলে জুটি ভাঙে। ৩টি করে চার ও ছক্কায় ৩৭ বলে ৫৭ রান করেন।

১৪০ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ১টি করে চার ও ছক্কায় ১৭ বলে ২২ রান করে ফেরেন সাইফ হাসান। ১৪৯ রানে রানআউট হয়ে ফেরেন তাওহীদ হৃদয়। ৯ বলে ৬ রান করেন।

১৫৭ রানে ষষ্ঠ উইকেট হারায় টিম টাইগার্স। নুরুল হাসান সোহান ফেরেন ৭ বলে ৫ রান করে। পরে শেখ মেহেদী হাসানকে সঙ্গী করে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছান সাইফউদ্দিন। ২ চার ও ১ ছক্কায় ৭ বলে ১৭ রান করেন সাইফউদ্দিন। মেহেদী করেন ৩ বলে ৬ রান।

আইরিশদের হয়ে গ্রেথ ডিলানি ও মার্ক অ্যাডাইর ২টি করে উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে দুর্দান্ত শুরু পায় আইরিশরা। উদ্বোধনীতে পল স্টার্লিং ও টিম টেক্টর মিলে যোগ করেন ২৮ বলে ৫৭ রান। ৪.৪ ওভারে জুটি ভাঙেন তানজিম সাকিব। ৩ চার ও ২ ছক্কায় ১৪ বলে ২৯ রান করে ফেরেন পল স্টার্লিং।

নবম ওভারে জোড়া সাফল্য পান শেখ মেহেদী, টিম টেক্টর ও হ্যারি টেক্টরকে আউট করেন তিনি। টিম ফেরেন ৪টি চার ও ২ ছক্কায় ২৫ বলে ৩৮ রান করে এবং ১১ বলে ১১ রান করেন হ্যারি।

মেহেদীর তৃতীয় শিকার হন আইরিশ ব্যাটার বেন ক্যালিৎজ, সাজঘরে ফিরেন ৯ বলে ৭ রান করে। পঞ্চম উইকেট জুটিতে ৪৪ বলে ৫৬ রান করেন লোরকান টাকার এবং জর্জ ডকরেল। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে আউট হন ডকরেল, করেন ২১ বলে ১৮ রান। শেষ বলে রান আউট হন টাকার, ৪টি চারে ৩২ বলে করেন ৪১ রান।

টাইগারদের হয়ে ৩টি উইকেট পেয়েছেন মেহেদী এবং ১টি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব এবং সাইফউদ্দিন।

Tags: আয়ারল্যান্ডইমনচট্টগ্রামটি-টুয়েন্টিবাংলাদেশমেহেদীলিটনলিড স্পোর্টস
Previous Post

খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হলে জানানো হবে: এ জেড এম জাহিদ

Next Post

চ্যানেল আই’র ডিজিটাল সাংবাদিক তানবীর লিমনের মা মারা গেছেন

Next Post

চ্যানেল আই’র ডিজিটাল সাংবাদিক তানবীর লিমনের মা মারা গেছেন

বাংলাদেশের রাজনীতিবিদরা একত্রে ধান কাটা উৎসব পালন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে: গয়েশ্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT