চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদী-হাওর রক্ষায় সচেতনতা বাড়াতে “বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ কায়াকিং”-এর উদ্যোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 05, জুন 2026
in বাংলাদেশ
A A
বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ কায়াকিং উদ্যোগে অংশগ্রহণকারীরা নদী ও হাওর রক্ষায় সচেতনতা বাড়াচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

নদী-হাওর রক্ষার গুরুত্ব তুলে ধরে সচেতনতা বাড়াতে গত ৩১শে মে নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি হাওরের আন্ধাইর গুচ্ছগ্রাম হতে ১ জুন কিশোরগঞ্জ জেলার ইটনা পর্যন্ত ‘বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ কায়াকিং’ নামে কায়াকিং কার্যক্রম পরিচালনা করেছে কিছু বাংলাদেশী, চীনা তরুণ অভিযাত্রী ও শিক্ষার্থী।

ইউরোপের ককেশাস পর্বতমালা এবং এশিয়ার হিমালয় অঞ্চলের বিভিন্ন অভিযানে অংশগ্রহণকারী পর্বতারোহী বাংলাদেশী ও চীনা অভিযাত্রী ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অলাভজনক সামাজিক উদ্যোগে সম্প্রতি এই কায়াকিং কার্যক্রম শুরু হয়েছে। সচেতনতা তৈরির ধারাবাহিক পদক্ষেপ হিসেবে ভবিষ্যতেও এই কায়াকিং কার্যক্রম অব্যহত থাকবে এবং পরিসর আরো বিস্তৃত করা হবে বলে জানান অংশগ্রহণকারীরা।

নর্থ সাউথ ইউনিভার্সিটির ইতিহাস ও এশিয়ান স্টাডিজ বিভাগ এবং একই বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ভাষা বিভাগের বাংলাদেশি শিক্ষার্থী ও অভিযাত্রী জুনায়েদ সরকার, মাহজাবিন আহমেদ, চীনা শিক্ষার্থী লিনজিং লিউ ও তামিং ওয়াং এবং পর্বতারোহী অভিযাত্রী নূর মুহাম্মদ, শামীম সাব্বির, ডাঃ শাহানাজ আক্তার, লুৎফা নূর, হাসিবুল হাসান উদ্বোধনী কায়াকিং কার্যক্রমে অংশ গ্রহণ করেন।

ছবি: সংগৃহীত

এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীরা নদী ও হাওরের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ, পরিবেশগত সংকট তুলে ধরা এবং স্থানীয় জনগণের জীবনসংগ্রাম, কৃষিনির্ভর জীবনব্যবস্থা ও সংস্কৃতির চিত্র সামনে আনার চেষ্টা করছেন। একই সঙ্গে নদী ও হাওরের পরিবেশগত গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জীববৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছেন।

অংশগ্রহণকারীদের মতে, নদী ও হাওর রক্ষা মানে শুধু একটি জলাভূমি বা ভূপ্রকৃতি সংরক্ষণ করা নয়; বরং একটি জীবনব্যবস্থা, সংস্কৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পরিবেশকে সুরক্ষিত রাখা। পাশাপাশি এই আয়োজন বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের একটি অনন্য দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য বাংলাদেশের হাওর অঞ্চল ভৌগোলিকভাবে দীর্ঘদিন ধরে অবহেলিত এক বিস্তীর্ণ জনপদ। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো যেমন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, তেমনি বাংলাদেশের হাওরাঞ্চলের প্রায় প্রতিটি গ্রামও নদীকে ঘিরে গড়ে উঠেছে নিজস্ব জীবনধারা, সংস্কৃতি ও অর্থনৈতিক কাঠামো নিয়ে। নদী এখানে কেবল পানির প্রবাহ নয়; বরং মানুষের জীবন, জীবিকা, কৃষি, সংস্কৃতি এবং অস্তিত্বের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই নদীকেন্দ্রিক জনপদগুলো নানা সংকটের মুখোমুখি হচ্ছে।

প্রতিবছর নদীভাঙনের ফলে অসংখ্য গ্রাম, বসতভিটা ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। একই সঙ্গে নদীর নাব্যতা হ্রাস, পলি জমে নদীপথ সংকুচিত হওয়া এবং আগাম বন্যার কারণে হাওর অঞ্চলের কৃষকেরা প্রতি বছর ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে বোরো ফসল ঘরে তোলার আগেই আকস্মিক বন্যা অনেক কৃষকের বছরের একমাত্র অবলম্বন ধ্বংস করে দেয়। ফলে হাওর অঞ্চলের মানুষের জীবনসংগ্রাম আরও কঠিন হয়ে উঠছে। তাই নদী ও হাওর রক্ষা এখন শুধু পরিবেশগত নয়, বরং মানবিক ও অর্থনৈতিক প্রয়োজনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

Tags: সচেতনতা
Previous Post

‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ নিয়ে সেমিনার

Next Post

লালমনিরহাটে ৩৩ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

Next Post
বিজিবি সদস্যরা লালমনিরহাটে ভারতীয় নাগরিকদের তল্লাশি করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

লালমনিরহাটে ৩৩ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

অপু হাসছেন, পেছনে ফুলের সাজানো ব্যাকড্রপ রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

'সন্তানের জন্যই কোরবানি দেই', ভাইরাল রিলস নিয়ে বললেন অপু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT