চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির কাছে প্রবাসীদের প্রত্যাশা

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
10:52 পূর্বাহ্ন 13, নভেম্বর 2022
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশ কেন্দ্রের বহির্দর্শন, ছবি ও লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিকে রেকর্ড সংখ্যক অভিবাসন আর অন্যদিকে বিশ্বের সেরা দেশগুলোর মধ্যে অন্যতম স্থান অধিকারী কানাডা আয়তনের দিক থেকে ৯ হাজার ৯শত ৮৫ মিলিয়ন কিলোমিটার হলেও জনসংখ্যা মাত্র ৩৮ মিলিয়ন। যার রয়েছে ১০টি প্রভিন্স এবং ৩টি টেরিটোরিজ। ১৯৭১ সালে কানাডাই বিশ্বের প্রথম দেশ হিসেবে ঘোষণা দেয় মাল্টিকালচারিজমের, যার মূলমন্ত্র হলো সকল নাগরিকের থাকবে সমান অধিকার ও দায়িত্ব।

যার ফলস্বরূপ দেশটির জন্মলগ্ন থেকে এ পর্যন্ত ১৮ মিলিয়নের বেশী লোক অভিবাসী হয়ে দেশটিতে এসে স্থায়ীভাবে বসবাস করছে। কানাডা শান্তি রক্ষায় সবসময় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। কানাডাবাসী ভদ্র জাতি হিসেবে পরিচিত। কানাডার ইমিগ্রেশন সংস্থার হিসেব অনুযায়ী প্রতিবছর প্রায় তিন লাখেরও বেশী অভিবাসন প্রত্যাশী পাড়ি দেয় কানাডায়।

এক সমীক্ষায় দেখা গেছে কানাডার বিচার ব্যবস্থা,  নির্বাচনী প্রক্রিয়া,  শিক্ষা ব্যবস্থা,  চিকিৎসা,  যোগাযোগ ব্যবস্থা,  জীবনের নিরাপত্তা,  স্থীতিশীল অর্থনীতি,  শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা কারণে একটি ব্যতিক্রমধর্মী দেশ হিসেবে বিশ্বের সকলের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ থেকেও প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালিরা এদেশে এসে স্থায়ীভাবে বসবাস করছে। যার মধ্যে অন্যতম আলবার্টার ক্যালগেরি শহর।

বরফাচ্ছন্ন কানাডার বেশিরভাগ সময়ই আলবার্টার ক্যালগেরি শহর বরফে আচ্ছাদিত থাকে। বৈরী আবহাওয়া আর প্রকৃতির প্রতিকূলতার মাঝেও শহরের প্রবাসী জ্ঞানী,গুণী সংস্কৃতিমনা আর স্বনামধন্য বরেন্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পারস্পরিক সহযোগিতা আর সহমর্মিতার বন্ধনে শহরটি সারা বছরই থাকে সরব। অন্যদিকে পরিস্কার পরিচ্ছন্নতা আর বাসের উপযোগী শহরগুলির মধ্যে ক্যালগেরি সারাবিশ্বের বিভিন্ন শহরের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে।

সম্প্রতি ক্যালগেরি শহরে প্রবাসী বাঙালিদের প্রাণের সংগঠন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির নির্বাচন সম্পন্ন হলো। প্রচন্ড বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে প্রবাসীরা সারাদিন স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্যানেলকে বেছে নেন। নতুন কমিটির কাছে সাধারণ ভোটারদের যেমন রয়েছে প্রত্যাশা তেমনি রয়েছে বাস্তবায়নের অপেক্ষার পালা। আগামী ৩ ডিসেম্বর নতুন কমিটি তাদের দায়িত্ব গ্রহণ করবেন।

বাংলার হেমন্ত যেন ঋতু বৈচিত্রের এক অপার বিস্ময়। বাংলার ঘাটে প্রান্তে এই ঋতুরানী এখন তার আপন মহিমায় ভাসমান। ঝরে যাওয়া গাছের পাতা, নীল আকাশ, শুভ্র মেঘের সারি আর শিউলি শেফালী ভোরের শিশিরে স্নাত হয়ে ঘাসের ওপর বিছিয়ে থাকা ফুলের যেন বিনম্র অঞ্জলী। দূর প্রবাসে বসে এসব স্মৃতি মনে হতেই চোখে ভেসে ওঠে বাংলায় এখন হেমন্ত।

ঋতু বৈচিত্রের হেমন্তে শাপলা শালুকের ফুটে ওঠা, কাশফুল, সাথে মেঘ আর রোদের লুকোচুরির মধ্যে হঠাৎ বৃষ্টিতে প্রকৃতি যখন উন্মাতাল, তখন কানাডার চিত্র পুরোই ভিন্ন।

বছরের প্রায় আট মাসই বরফাচ্ছাদিত থাকলেও লোকজ ভাবনা, বাংলার প্রকৃতির ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে সংগঠনটি হৃদয় মনকে ভরে তুলে প্রবাসী জীবনের আনন্দ জয়গানে সেটিই “বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি”।

সংগঠনটি নতুন প্রজন্মের কাছে বছরের শুরু থেকেই নানা মাত্রিক আয়োজনের মধ্য দিয়ে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সত্ত্বাকে তুলে ধরে। এরমধ্যে বাংলাদেশের জাতীয় দিবসগুলি যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে পালিত হয়।

উল্লেখ্য, গত চার দশক আগে কিছু মহান বাঙালীরদের উদ্যোগে গঠিত হয় বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি। তৎকালীন প্রবাসীরা উপলব্ধি করেছিলেন যে নিজেদের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, সুসম্পর্ক গড়ে তুলতে এবং কমিউনিটির উন্নয়নে কমিটির কোন বিকল্প নেই। সেই থেকে শুরু হয়ে আজ অবধি সংগঠনটি প্রবাসীদের উন্নয়নে একের পর এক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর তারই ফলশ্রুতিতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন নিজস্ব অর্থায়নে তৈরি করেছে নিজস্ব ভবন ‘বাংলাদেশ সেন্টার’ যা প্রবাসী বাংলাদেশিদের ইতিহাসে একটি অন্যতম দৃষ্টান্ত।

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি কয়েস চৌধুরী মিডিয়া কে জানালেন, আমাদের উদ্দেশ্য সবাইকে নিয়ে একসাথে কমিউনিটির উন্নয়নে কাজ করা, যা আমরা প্রথম থেকেই বলে আসছি। শুধু তাই নয়, প্রবাসের মাটিতে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বজায় রাখতে আমরা বদ্ধ পরিকর।

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র মিডিয়াকে জানালেন, বিদেশ বিভূঁইয়ে এখানে আমরা সবাই ধর্ম, বর্ণ, নির্বিশেষে একে অপরের ভাই, আত্মার আত্মীয়। আমরা বিদেশের মাটিতে নতুন প্রজন্মের কাছে আমাদের জাতীয় সত্তাকে তুলে ধরার মাধ্যমে নিজের দেশকে তুলে ধরতে চাই। দেশ আর পতাকার মান সমুন্নত রাখতে চাই।

সহ-সভাপতি কাজী জুনায়েদ হোসেন বলেন, আমরা প্রবাসীরা গর্বিত যে, পূর্বের মতো এই সংগঠনের মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশের কৃষ্টি , ইতিহাস ও ঐতিহ্যের চর্চা অব্যাহত রাখবো।

সহ-সভাপতি ইকবাল রহমান মিডিয়াকে জানালেন, সংগঠনের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ থেকে নতুন আসা অভিবাসীদের চাকরি পেতে সহযোগিতা করা এবং নতুন পড়তে আসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় এগিয়ে আসাও আমাদের অন্যতম লক্ষ্য।

কলামিস্ট উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মোঃ মাহমুদ হাসান বলেন, প্রবীণের অভিজ্ঞতা আর নবীনের তারুণ্য ও সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরী কমিউনিটির উন্নয়নে সহনশীলতা ও সহমর্মিতা নিয়ে কাজ করবেন, এটিই আমাদের প্রত্যাশা।

ভাদ্র আশ্বিনের পাকা তাল আর তালের সাথে আমন ধানের পিঠা পায়েস। গাঁয়ের বধুর কাঁচা ঘরে ঘোমটা দিয়ে মাটির লেপন আর হেমন্তের আবাহনে বাংলাদেশের উৎসব আয়োজনের যে আমেজ, বাংলাদেশ কানাডা এসোসিয়েশন তাদের পিঠা উৎসব-আয়োজন আর বছরব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি,মানচিত্র আর পতাকার সম্মান সমুন্নত রাখবে নতুন কমিটির কাছে, এমনটাই প্রত্যাশা ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের।

Previous Post

নিরাপদ সড়কের প্রতিপাদ্য নিয়ে দেশে বিশ্ব ভেস্পা দিবস পালন

Next Post

কানাডার স্কারবোরো সাউথওয়েষ্ট ফেডারেল লিবারেল এসোসিয়েশনের নেতৃত্বে দুই বাংলাদেশি

Next Post
দুই বাংলাদেশি নেতা কানাডার স্কারবোরো সাউথওয়েস্ট ফেডারেল লিবারেল এসোসিয়েশনের নেতৃত্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার স্কারবোরো সাউথওয়েষ্ট ফেডারেল লিবারেল এসোসিয়েশনের নেতৃত্বে দুই বাংলাদেশি

বাংলাদেশের জলবায়ু দাবি নিয়ে আলোচনা ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT