চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবনতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:28 অপরাহ্ন 30, জানুয়ারি 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিশ্বের বিভিন্ন দেশের করাপশন রেটের মানচিত্র, বাংলাদেশসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় অবনতি হয়েছে বাংলাদেশের অবস্থান। বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্যে তালিকায় গতবার বাংলাদেশের অবস্থান ছিল ১২তম, যা এবার হয়েছে ১০তম। সূচক অনুসারে বিগত বছগুলোর তুলনায় এবছর বাংলাদেশে দুর্নীতি সবচেয়ে বেশি।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের ২০২৩ সালের দুর্নীতির পরিস্থিতি বিবেচনায় দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) প্রকাশ করেছে বার্লিনভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে বার্লিনের সঙ্গে একযোগে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

সিপিআই সূচকে দুর্নীতির ধারণার মাত্রায় ‘০’ স্কোরকে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং ‘১০০’ স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধরা হয়। ১০০ পয়েন্টের ভিত্তিতে এই সূচকে বাংলাদেশের স্কোর গেল বছর তুলনায় ১ পয়েন্ট কমেছে।

দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় সর্বোচ্চ পর্যায়ে (ভাল অবস্থান) ডেনমার্ক এবং সর্বনিম্ন পর্যায়ে (খারাপ অবস্থান) সোমালিয়া অবস্থান করছে।

প্রতিবেদন অনুসারে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শুধু আফগানিস্তানের চেয়ে ভালো অবস্থানে আছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশে দুর্নীতির হার বেশি। সূচকে ১০০ স্কোরের মধ্যে ৯০ পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে আছে ডেনমার্ক। ৮৭ পেয়ে দ্বিতীয় অবস্থানে ফিনল্যান্ড। আর সবচেয়ে দুর্নীতি বেশি হচ্ছে সোমালিয়ায়। তাদের স্কোর মাত্র ১১। ১৩ পেয়ে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ সুদান, সিরিয়া ও ভেনেজুয়েলা।

প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশের অবস্থান হতাশাজনক। এবার বাংলাদেশের স্কোর ও অবস্থানের অবনমন প্রমাণ করে, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অঙ্গীকার বাস্তবিক অর্থে কার্যকর প্রয়োগ হয়নি।’

হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ অতি দুর্নীতিতে আক্রান্ত। বাংলাদেশে আসলে কোনো গণতন্ত্র নেই। বাংলাদেশে যেটা আছে সেটা হাইব্রিড গণতন্ত্র।’বাংলাদেশের দুর্নীতির সূচক ২০০১ থেকে ২০২৩ পর্যন্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল, টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) শেখ মনজুর-ই-আলম, সমন্বয়ক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

Tags: দুর্নীতির ধারণা সূচক
Previous Post

বার্সায় জাভির চেয়ারে বসার ‘ভুয়া’ খবরে বিরক্ত আর্তেতা

Next Post

সংসদ অধিবেশনের দিনেও মাঠে সাকিব

Next Post
ক্রিকেট মাঠে সাকিব ও তামিমের হাত মেলানো দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ অধিবেশনের দিনেও মাঠে সাকিব

চোরের মুখোশ পরিহিত ব্যক্তি, বাড়িতে চুরি করতে আসা সন্দেহজনক. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্কুইড গেম’ তারকার বাড়িতে চোর!  

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT