চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসা ও মানবাধিকার বিষয়ক সপ্তাহব্যাপী সংলাপ সমাপ্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 অপরাহ্ন 02, মার্চ 2023
in অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যবসা ও মানবাধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ব্যবসা ও মানবাধিকার বিষয়ক সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা ব্যবসায় মানবাধিকার সুরক্ষার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) অনুষ্ঠিত সংলাপে সরকার ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ছাড়াও ব্যবসায়ী, সুশীল সমাজ, শ্রমিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সুইডেন ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসুচি (ইউএনডিপি) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সপ্তাহব্যপী বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে এই আলোচনা ও সংলাপের আয়োজন করে।

ব্যবসা সংক্রান্ত জাতিসংঘ ঘোষণাপত্রের (ইউএনজিপি) আলোকে একটি জাতীয় কৌশল প্রণয়নে এই সংলাপে বিভিন্ন অংশীজনেরা গুরূত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। যেহেতু বাংলাদেশ ২০২৬ সালে উন্নয়নশীল দেশের তালিকা থেকে মধ্যম আয়ের দেশের তালিকায় যুক্ত হতে যাচ্ছে তাই ব্যবসাক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখার কোন বিকল্প নেই।

ইউএন ওয়ার্কিং গ্রুপের প্রধান পিচামন ইউপেনতঙ্গ প্রধান আলোচক হিসেবে বলেন, ইউএনজিপি অনুসরণ করার মাধ্যমে ব্যবসাক্ষেত্রে সুশাসন নিশ্চিত হলে সরকার আরো বেশি করে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন বিডা’র (বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেপোলাপমেন্ট অথরিটি) ডিরেক্টর মোহাম্মদ আরিফুল হক। তিনি বলেন, কয়েক বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে পৌছাবে এবং বাংলাদেশ ব্যবসার ক্ষেত্রে মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সরকার এ ব্যাপারে অনেক নীতি-কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করেছে। ব্যবসা সংক্রান্ত জাতিসংঘ ঘোষণাপত্র তথা ইউএনজিপি অনুসরণ করার মাধ্যমে দায়িত্বশীল ব্যবসা প্রসারের মাধ্যমে আমরা উন্নয়নশীল দেশের তালিকা থেকে উত্তরণের ক্ষেত্রে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে পারব।

সংলাপে সূচনা বক্তব্যে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন  লিলার বলেন, ব্যবসায় মানবাধিকার সুরক্ষায় কাজ করা উন্নয়নশীল দেশের তালিকা থেকে উত্তরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে ব্যবসা সংক্রান্ত জাতিসংঘ ঘোষণাপত্র তথা ইউএনজিপি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়।

তিনি আরো বলেন, শুধু  সরকারই নয়, ব্যবসা প্রতিষ্ঠান গুলোকেও ইউএনজিপি বাস্তবায়নে ইউএনডিপি প্রয়োজনীয় সহযোগীতা প্রদান করতে প্রস্তুত আছে।

আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তোওমো পুতিয়েনেন বলেন, সরকার, ব্যবসায়ী ও শ্রমিকরা যৌথভাবে বাংলাদেশে শ্রম আইন সংস্কার, শোভন কর্মপরিবেশ সৃষ্টি এবং দায়িত্বশীল ব্যবসা প্রসারের জন্য কাজ করে যাচ্ছে। সবার সাথে মিলে আইএলও বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

অনেক ইউরোপীয় দেশ ব্যবসায় মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বাধ্যতামুলক নীতিমালা গ্রহণ করেছে যার ফলে ইউরোপের বাজারে রপ্তানির জন্য ব্যবসা সমূহকে তাদের কার্যক্রম সর্বক্ষেত্রে মানবাধিকার সম্পর্কিত বিষয় যেমন- শ্রম অধিকার, পরিবেশ সুরক্ষা ইত্যাদি নিশ্চিত করতে হবে। বর্তমানে বাংলাদেশের রপ্তানির তিন-চতুর্থাংশ ইউরোপে যাওয়ার কারণে দায়িত্বশীল ব্যবসার বিষয়টি অতি গুরূত্বপূর্ণ ।

প্রায় ২৫০ এর মত অংশগ্রহণকারী তাদের মুল্যবান সুপারিশ প্রদান করেন যা ব্যবসাক্ষেত্রে মানবাধিকার রক্ষা সংক্রান্ত বিভিন্ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে নীতিপ্রণেতাদের সাহায্য করবে ।

Tags: আইএলওইউএনডিপিজাতিসংঘমানবাধিকার সুরক্ষা
Previous Post

তিন দিনেই জয়ের হাসি সাউথ আফ্রিকার

Next Post

সংরক্ষিত বনের মধ্যে অন্যতম সাঙ্গু বন্যপ্রাণী অভয়ারণ্য

Next Post
সাঙ্গু বন্যপ্রাণী অভয়ারণ্য সংরক্ষিত বনাঞ্চল, প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সংরক্ষিত বনের মধ্যে অন্যতম সাঙ্গু বন্যপ্রাণী অভয়ারণ্য

রোহিঙ্গা শরণার্থীদের জন্য নির্মিত ক্যাম্পের আকাশের নিচে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের ভাষানচরে স্থানান্তরে সরকারের দুই প্রস্তাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT