চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আসছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান রোনালদিনহো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 12, অক্টোবর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদিনহো বাংলাদেশে আসছেন, ১৮ অক্টোবর, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ সফরে আসছেন। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত তাকে ঢাকায় আনার ব্যবস্থা করেছেন।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন রোনালদিনহো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার শতদ্রু বিষয়টি সবাইকে অবহিত করেন। লিখেছেন, ‘আমার সোনার বাংলা.. আমরা আসছি এবং এবার বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে অবশ্যই দেখা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাত করবো, যদি তিনি সময় দিতে পারেন।’

বিশ্বকাপ ও দুবার ব্যালন ডি’অর জয়ী ৪৩ বর্ষী সাবেক সেলেসাও জার্সিতে করেছিলেন ৩৩ গোল। বার্সেলোনা, পিএসজি, এসি মিলান এবং ফ্লেমেঙ্গোর মতো ক্লাবে খেলেছিলেন।

মিডফিল্ড তারকা ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ফ্রি-কিক থেকে অবিশ্বাস্য এক গোল করেছিলেন। গোলটিকে বিশ্বকাপের ইতিহাসে সেরা গোলগুলোর একটি বিবেচনা করা হয়।

এর আগে শতদ্রু দত্তর উদ্যোগে গত ৩ জুলাই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক গোলপোস্টের প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন।

Tags: জামালঢাকাপ্রধানমন্ত্রীবাংলাদেশব্রাজিলরোনালদিনহোলিড স্পোর্টসশতদ্রু দত্তশেখ হাসিনা
Previous Post

কারাদণ্ডের তিন ঘণ্টা পর জামিন পেলেন সেই বিচারক

Next Post

লঞ্চে নারীকে খুন করে ব্রুনাই, ৪ বছর পর দেশে ফিরলে গ্রেপ্তার

Next Post
একজন পুরুষের ছবি, যার গোঁফ ও চুল ছোট, পরেছেন লাল রঙের শার্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

লঞ্চে নারীকে খুন করে ব্রুনাই, ৪ বছর পর দেশে ফিরলে গ্রেপ্তার

শেখ হাসিনা হাসিমুখে waving করে জনতার প্রতি শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক সচেতনতা ও শেখ হাসিনার সুনাগরিক গঠন কৌশল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT