চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হচ্ছে না কলকাতায় ‘বাংলাদেশ বইমেলা’, অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 পূর্বাহ্ন 22, অক্টোবর 2024
in - সেমি লিড, শিল্প সাহিত্য
A A
কলকাতায় বাংলাদেশ বইমেলার প্রবেশদ্বার, আলো ও সাজসজ্জায় সজ্জিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ২০১১ সাল থেকে অনুষ্ঠিত হওয়া ‘বাংলাদেশ বইমেলা’ এবছর হচ্ছে না। কলকাতা বইমেলা কর্তৃপক্ষ উদ্বিগ্ন যে, আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ অংশগ্রহণ করবে কি না সেই বিষয়ে।

বইমেলার আয়োজক সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেছেন, আমরা অবশ্যই চাই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করুক বাংলাদেশ। এর জন্য চিঠিও পাঠাবো আমরা। সেটা তারা গ্রহণ করবে কি না, সম্পূর্ণ তাদের বিষয়।

ত্রিদিব চট্টোপাধ্যায় আরও বলেন, আমরা কোনো রাজনৈতিক দলকে আমন্ত্রণ পাঠাচ্ছি না, দেশকে পাঠাচ্ছি। আমরা চাই, বিগত বছরগুলোর মতো কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ অংশগ্রহণ করুক। বইমেলায় যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, বাংলাদেশসহ প্রতিবছর ২০-২২টি দেশ অংশগ্রহণ করে। কিন্তু বাংলাদেশের প্যাভিলিয়নে প্রতিবছর উপচে পড়া ভিড় থাকে।বাংলাদেশ এবার যদি অংশ না নেয়, তাহলে মন খারাপ তো লাগবেই।

গত বছর ৩ হাজার ২০০ ফুট জায়গাজুড়ে তৈরি হয়েছিল বাংলাদেশ প্যাভেলিয়ন। যেখানে অংশ নিয়েছিল ৪৫টি বাংলাদেশি প্রকাশনা সংস্থা। ছিল ১০টি সরকারি প্রকাশনা সংস্থা। এ ছাড়া বিগত বছরগুলোর মতো গত বছরও ৪৭তম বইমেলা প্রাঙ্গণে পালন হয়েছিল বাংলাদেশ দিবস।

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের পাশাপাশি ২০১১ সাল থেকে শহরের বুকে আয়োজন হয়ে থাকে বাংলাদেশ বইমেলা। শুধু বাংলাদেশের বইয়ের পসরা নিয়ে সূচনালগ্নে বইমেলা অনুষ্ঠিত হয়েছিল গগনেন্দ্র প্রদর্শনশালার কক্ষে। তবে শুরু হলেও নির্দিষ্টস্থানে মেলাটিকে রাখা যায়নি। বারবার স্থান এবং সময়ের পরিবর্তন হয়েছে। এরপর নন্দন-রবীন্দ্রসদন চত্বর ঘুরে বাংলাদেশ বইমেলা হয়েছে রবীন্দ্রসদনের পশ্চিম পাশে মোহরকুঞ্জ প্রাঙ্গণে। মাঝে করোনার কারণে একবছর বইমেলা অনুষ্ঠিত হয়নি।

এরপর ২০২২ সাল থেকে স্থায়ীভাবে বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হয় কলকাতার বইপাড়া নামে খ্যাত কলেজ স্ট্রিটে কলেজ স্কোয়ারে।

Tags: কলকাতাবাংলাদেশ বইমেলাভারত
Previous Post

পাচার হওয়া অর্থ ফেরাতে সুখবর দিলো আইএমএফ

Next Post

আমিরাতে বাংলাদেশিদের ভিসা সমস্যা সমাধান বিষয়ে যে বার্তা

Next Post
দুই ব্যক্তি আলোচনা করছে, একজন আরব পোশাক পরা, অন্যজন পশ্চিমা পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরাতে বাংলাদেশিদের ভিসা সমস্যা সমাধান বিষয়ে যে বার্তা

নিরাপদ সড়কের জন্য সচেতনতা বৃদ্ধি করছে বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো পালিত হচ্ছে 'জাতীয় নিরাপদ সড়ক দিবস'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT