চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল উৎসবে দুরন্ত সূচনা পেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 অপরাহ্ন 20, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল জেতার পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটানকে বড় ব্যবধানেই হারাতে বদ্ধপরিকর ছিল বাংলাদেশ। অতীত পরিসংখ্যান মাথায় রাখলে বাংলাদেশের মেয়েদের কাছে ভুটানের পাত্তা পাওয়ার কথা নয়। জাতীয় দল কিংবা বয়সভিত্তিক, মেয়েদের ফুটবলে বাঘিনীদের কখনোই হারাতে পারেনি ভুটান। অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে তাদের ৮-১ গোলে উড়িয়ে দিয়ে দারুণ সূচনা পেল গোলাম রব্বানি ছোটনের দল।

সোমবার সন্ধ্যায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে হওয়া ম্যাচের ২১ সেকেন্ডেই বাংলাদেশ গোলের দেখা পেতে পারতো। সতীর্থের বাড়ানো লম্বা পাসে বল পান সুরভী আকন্দ প্রীতি। ভুটানের গোলরক্ষক দীক্ষা রাই বেরিয়ে এলে পোস্ট ফাঁকা হয়ে যায়। পোস্ট বরাবর কিক নিতে পারেননি প্রীতি, বল গোললাইন অতিক্রম করে।

১০ মিনিটের মাথায় প্রীতির নেয়া কিকে বল ধরে ফেলেন দীক্ষা। দুই মিনিট পর সুলতানা আক্তার ডি বক্সে বলের অনেকটা কাছে গেলেও ভুটানের গোলরক্ষক দারুণভাবে বল লুফে নেন।

বাংলাদেশের গোলখরার অবসান হয় ১৬ মিনিটে। দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে রক্ষণচেরা পাস দেন প্রীতি। বল আদায় করে লক্ষ্যভেদ করেন তৃষ্ণা রানি।

ম্যাচের ১৯ মিনিটে নিজ স্বাগতিক দলের এক খেলোয়াড়ের মাথায় বল লাগে। নিজেদের জালেই জড়িয়ে দিচ্ছিলেন বল। বাংলাদেশি গোলরক্ষক সঙ্গীতা রানি দাস চমৎকারভাবে ঝাঁপিয়ে পড়ে বল ধরেন।

পরের মিনিটে প্রীতির সঙ্গে বল আদান-প্রদানের পর ডি বক্সের উপর দিয়ে বল মেরে গোলের সুযোগ নষ্ট করেন সুলতানা আক্তার। অধিনায়ক রুমা আক্তার ২১ মিনিটে নিশানাভেদ করলেও অফসাইডের বাঁশি বাজায় তখন ব্যবধান দ্বিগুণ হয়নি।

২৬ মিনিটের মাথায় নুসরাত জাহান মিতুর নেয়া ফ্রি কিকে জটলার ভেতর বল পান প্রীতি। ডি বক্সের ভেতর প্রীতি বাঁ পায়ে কিক নিতে যাওয়ার সময় ভারসাম্য রাখতে না পেরে ডি বক্সের ভেতর পড়ে যান। বল তার পায় লেগে জালে প্রবেশ করার আগ মুহূর্তে দীক্ষা সেভ করেন।

মিতুর অ্যাসিস্টে বল নিয়ে তৃষ্ণা রানি বাঁ পায়ের বদলে আকস্মিকভাবে ডান পায়ে কিক নিলে বিভ্রান্ত হন প্রতিপক্ষ দলের গোলরক্ষক। ডান পায়ের চোখ সুন্দর প্লেসিং শটে ২৮ মিনিটে তৃষ্ণা গোল করেন।

চার মিনিট পর প্রীতির ডান পায়ের ভলি পোস্টের উপর দিয়ে যায়। এরপর ডিফেন্ডার জয়নব বিবি রিতার বাঁ প্রান্ত থেকে নেয়া লম্বা ফ্রি কিক ভুটানের গোলরক্ষক ধরতে ব্যর্থ হন। তার পেছনে থাকা সুলতানা আক্তার হেডে বল জালে জড়ান।

বিরতির আগে ৪২ মিনিটে প্রতিপক্ষের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে না পারার সুবাদে তা ছিনিয়ে নেন প্রীতি। ডি বক্সে ঢুকে ডান পায়ে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে করা ভলিতে তিনি চোখ ধাঁধানো গোল করেন।

যোগ করা সময়ের প্রথম মিনিটে পূজা দাস সহজ গোলের সুযোগ নষ্ট করায় ৪-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

বিরতির পর ৫১ মিনিটে প্রীতি গোলরক্ষককে একা পেয়েও ঠিকঠাক ভলি করতে পারেননি। উঁচুতে লাফিয়ে দীক্ষার ক্যাচ ধরতে তাই সমস্যায় পড়তে হয়নি।

৫৩ মিনিটে হ্যাটট্রিকের অনায়াস সুযোগ হাতছাড়া করেন তৃষ্ণা। সতীর্থ প্রীতির বাড়ানো বল রিসিভ করতে পারেননি। বল তার পায়ে লেগে গোলরক্ষকের গ্লাভসে যায়।

৬০ মিনিটে বললি খেলোয়াড় হিসেবে মাঠে নামার খানিক পরই নিশানাভেদ করেন থুইনুই মারমা। দুই মিনিট পরই আরেক বদলি খেলোয়াড় মুন্নি গোল করেন।

গোল উৎসবে ভাসতে থাকা বাংলাদেশ ৬৪ মিনিটে থুইনুই মারমা গোল করলেও অফসাইডে তা বাতিল হয়।

অনন্যা মুরমু বিথীর হাস্যকর ভুলে ৬৪ মিনিটে বাংলাদেশ গোল হজম করে। পর্যাপ্ত সময় থাকার পরও বল ক্লিয়ার করেননি। সুযোগ কাজে লাগিয়ে ভুটানের প্রিয়া ঘালি লক্ষ্যভেদ করেন। এ সময় তাকে ফাউল করায় বীথি হলুদ কার্ড দেখেন। আহত হয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ঘালি।

৭৬ মিনিটে ঋতু আক্তারের লম্বা পাসে বল পান তৃষ্ণা। তার শট বারে লেগে ফিরে আসে। ফিরতি বলে হেডে বল জালে জড়িয়ে থুইনুই জোড়া গোলের দেখা পান।

থুইনুই ৮৩ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করেন। মোসাম্মাত সাগরিকার শট বারে লেগে ফেরে। ফিরতি বলে কিক নেন থুইনুই। বল বার ঘেঁষে বের হয়। ৮৫ মিনিটে সাগরিকা গোল করে বাংলাদেশকে অষ্টম গোলের দেখা পাইয়ে দেন।

Tags: তৃষ্ণাথুইনুইবাংলাদেশভুটানলিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশকে জিততে দিল না বৃষ্টি

Next Post

আরেকটি আক্ষেপে নাম লেখালেন হৃদয়

Next Post
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান ও ফিল্ডার. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেকটি আক্ষেপে নাম লেখালেন হৃদয়

যাত্রীবাহী বিআরটিসি বাস ও পিকআপের সংঘর্ষ, নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT