চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরিয়া পরীক্ষায় প্রথমার্ধে ১-১ সমতায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 10, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপের বাছাইয়ে শেষ ম্যাচে সাউথ কোরিয়ার সঙ্গে ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ। ম্যাচে জয় বা ড্র করলেই আগামী বছর থাইল্যান্ডে হতে চলা অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপে মূল টুর্নামেন্টে খেলার টিকিট পাবে পিটার জেমস বাটলারের দল। হারলেও সুযোগ থাকবে, তখন ৮ গ্রুপের রানার্সআপ দলগুলোর মধ্যে সেরা তিনে থাকতে পারলে মূলপর্বের টিকিট মিলবে।

লাওস জাতীয় স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় বেলা ৩টায় সাউথ কোরিয়ার মেয়েদের মুখোমুখি হয় আফঈদা খন্দকারের দল। ম্যাচের প্রতিপক্ষকে ঠেকিয়ে দেয়ার কাজটা খুব বেশি সহজ হবে না বাংলাদেশের। জাতীয় দল পর্যায়ে দুই দেশের র‍্যাঙ্কিংয়ের পার্থক্য ৮৩।

শক্তিশালী সাউথ কোরিয়ার বিপক্ষে নেমে দ্বিতীয় মিনিটেই শক্তিমত্তার প্রদর্শন করে বাংলাদেশ। মাঝমাঠ থেকে বাড়ানো বলে মোছাম্মৎ সাগরিকার জোরাল শট নেন, গোলকিপারের বুদ্ধিমত্তায় সেযাত্রায় বেঁচে যায় কোরিয়া। পরের চার মিনিটে কোরিয়াকে আক্রমণে ব্যস্ত রাখেন লাল-সবুজের প্রতিনিধিরা। দুই উইঙ্গার সিনহা জাহান শিখা ও শান্তি মার্ডি আক্রমণের নেতৃত্ব দেন।

প্রথম ১০ মিনিটে সাউথ কোরিয়ার চার আক্রমণের সবগুলো অফসাইডের ফাঁদে ফেলতে সমর্থ্য হয় আফঈদা খন্দকারের দল। ১৫ মিনিটে লেফট উইং থেকে শান্তি মার্ডি দুর্দান্ত ক্রস, সেখান থেকে সাউথ কোরিয়ার গোলকিপারের হাত গলে বল বেরিয়ে গেলে জাল খুঁজে নিতে অসুবিধা হয়নি আগের ম্যাচে হ্যাটট্রিক করা শ্রীমতি তৃষ্ণার। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

১৮ মিনিটে বাংলাদেশ গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেনি কোরিয়া। পরের মিনিটে আর ভুল করেনি দলটি, ফরোয়ার্ড লি হায়ুনের গোলে ১-১ সমতায় ফেরে তারা। ২৩ মিনিটে সাউথ কোরিয়ার নিশ্চিত এগিয়ে যাওয়ার সুযোগ ঠেকিয়ে দেন গোলকিপার স্বর্ণা রানী মন্ডল। ওই মিনিটেই বাংলাদেশ প্রথম খেলোয়াড় বদল করে। শান্তি মার্ডিকে উঠিয়ে নামানো হয় বন্যা খাতুনকে।

প্রথমার্ধে সমানে-সমান লড়েছে বাংলাদেশ। বেশিরভাগ সময় আক্রমণ, পাসিং ও প্লেসিং সবদিকে এগিয়ে ছিল লাল-সবুজের দল। বিরতির আগে বাংলাদেশ আরও দুবার আক্রমণে যায়। যদিও সুযোগ কাজে লাগাতে পারেননি সাগরিকা-শিখারা।

Tags: বাটলারবাফুফেবাংলাদেশলাওসসাউথ কোরিয়াসাগরিকা
Previous Post

মূল্যস্ফীতি প্রতি মাসেই যে কমবে, এই ধারণা ভুল: গভর্নর

Next Post

সিলেটের ছয়টি টোল প্লাজায় দীর্ঘদিন ধরে চলছে অনিয়ম, দুর্নীতি

Next Post
সিলেটের টোল প্লাজায় অনিয়মের প্রতিবাদে জনসাধারণের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটের ছয়টি টোল প্লাজায় দীর্ঘদিন ধরে চলছে অনিয়ম, দুর্নীতি

বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রেস ব্রিফিংয়ে কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯শ’ জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT