চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজব ছড়িয়ে লাভ নেই, জানিয়ে দিলেন জ্যোতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 05, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
জ্যোতি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর নেতিবাচক শিরোনামে উঠে এসেছে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নাম। সেটি অবশ্য তার কারণে নয়, টাইগ্রেস সাবেক এক ক্রিকেটারের সাক্ষাৎকার সূত্র ধরে আলোচনা চাউর হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জ্যোতির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো উড়িয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুললেন জ্যোতিও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার জ্যোতি লিখেছেন, ‘কিছু বলছি না তার মানে এই না বলতে পারি না, কিছু বলার নাই এমন। দলটা আমাদের সবার, এই দল যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এতো নেগেটিভ statement, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে।’

‘আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন তারা একসময় দলটাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন, অনেক ব্যর্থতা দেখেছেন।’

‘যখন কেউ দল থেকে বাদ পড়েন বা অফ ফর্ম এ থাকেন, অন্য একটা option তার পরিবর্তে আসে তখনি সেই দলটার প্রতিটা জিনিস খারাপ হয়ে পড়ে, সেখানকার মানুষ, পরিবেশ সব কিছু। শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি। গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনাতে আসলেও সেটা কার্যকরী হবে না আশা করি।’

বাংলাদেশ অধিনায়ক জ্যোতিকে নিয়ে একটি সংবাদমাধ্যমে আসা এক নারী ক্রিকেটারের অভিযোগ ঠাসা সাক্ষাৎকার নজরে এসেছে ক্রিকেট বোর্ডেরও। বিসিবি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। বলেছে, ‘অভিযোগগুলো ভিত্তিহীন, মনগড়া ও অসত্য।’

Tags: জ্যোতিনারী ক্রিকেটবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
Previous Post

আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: নজরুল ইসলাম খান

Next Post

শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

Next Post
বাংলাদেশের শীর্ষ ব্যাংকগুলোর লোগো, যেমন SIBL, GIB, FSIB, UNION BANK, EXIM BANK. Channel i News - চ্যানেল আই নিউজ

শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

নির্মাতা মা তার ছেলে সঙ্গে উচ্ছ্বাসে ভরা মুহূর্তে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইর্য়কে ইতিহাস গড়লো ছেলে, যে বার্তা দিলেন নির্মাতা মা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT