চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:55 অপরাহ্ন 04, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

বিসিসিআইয়ের চাপে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টাইগার পেসারকে আইপিএল খেলতে না দেয়ার ইস্যুতে বাংলাদেশ-ভারতের রাজনৈতিক সম্পর্কে অস্থিরতা বেড়েছে। ঘটনার জেরে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল।

রোববার দুপুরে সিলেটে বিসিবির জরুরি সভায় ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে উপনীত হয়েছে বোর্ড। ভারতে খেলতে যাবে না জানিয়ে আইসিসিকেও মেইল করেছে বিসিবি। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজমুল আবেদিন বলেছেন, ‘কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবো।’

আইপিএল নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা। পরে দেশটির কিছু কট্টরপন্থী সংগঠন ও কয়েকজন রাজনৈতিক নেতা তাকে বাদ দিতে দাবি তোলে। শনিবার টাইগার পেসারকে বাদ দেয়ার জন্য কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। কলকাতা দ্রুতই ফিজকে ছেড়ে দেয়ার কথাও জানায়।

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার কারণ হিসেবে উঠে আসে নিরাপত্তা ইস্যু। টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিও সামনে আসে। গ্রুপপর্বে বাংলাদেশের চার ম্যাচের ৩টি কলকাতায়, একটি মুম্বাইতে।

নিরাপত্তাজনিত প্রশ্নে বিসিবি শনিবার জানিয়েছিল, ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করাই বোর্ডর প্রথম অগ্রাধিকার।

শনিবার রাতে বিষয়টি নিয়ে জরুরি সভা করে বিসিবি। প্রথমদিকে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার পক্ষে মত ছিল বলে খবর আগে। ওই সভায় সিদ্ধান্ত নেয়া হয়, নিরাপত্তা নিশ্চিতকরণে আইসিসিকে মেইল করবে বিসিবি।

তবে শনিবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে জানান, ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলোর ভেন্যু সরিয়ে নিতে বিসিবি যেন আইসিসিকে অনুরোধ করে, সেজন্য বিসিবিকে নির্দেশনা দিয়েছেন তিনি।

এরপর রোববার দুপুরে পুনরায় সভায় বসে বিসিবি। সেখানে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Tags: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিবাংলাদেশবিসিবিভারতশ্রীলঙ্কা
Previous Post

ডিসেম্বর মাসের সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৩

Next Post

কীভাবে যুদ্ধ ছাড়াই ধরা পড়লেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট?

Next Post

কীভাবে যুদ্ধ ছাড়াই ধরা পড়লেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট?

জাভি আলোনসো এবং কাইলিয়ান এমবাপে

এমবাপে কবে ফিরবেন 'জানেন না' রিয়াল কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT